চিনির দাম আরও বাড়াতে চান ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২২, ২০:২৩আপডেট : ০২ অক্টোবর ২০২২, ২০:২৩

চিনির নতুন দর নির্ধারণে উৎপাদনকারীরা সরকারকে চিঠি দিয়েছে। এর আগে সরকার চিনির যে দর নির্ধারণ করে দিয়েছে, তা তারা মানছেন না। চিনি উৎপাদন ও বিপণনকারী কোম্পানিগুলোর সমিতি বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে নতুন করে দাম নির্ধারণের আবেদন জানিয়েছে। তারা বলছে, সরকার যে দর নির্ধারণ করেছে, সেই দামে চিনি বিক্রি করলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

চিঠির অনুলিপি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকেও (বিটিটিসি) দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের দেওয়া আবেদনটি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ট্যারিফ কমিশন।

ট্যারিফ কমিশন গত ২২ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ৮৪ টাকা ও পরিশোধিত প্যাকেটজাত খোলা চিনির দাম ৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর থেকে এ দাম কার্যকর হওয়ার কথা থাকলেও বাজারে কোথায় এ দরে চিনি বিক্রি করেননি ব্যবসায়ীরা।

বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) হিসাবে, ঢাকার বাজারে চিনির দাম প্রতি কেজি ৯০ থেকে ৯২ টাকা। সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পর কেজিপ্রতি আরও দুই টাকা বেড়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন বলেছে, গত ১১ আগস্ট চিনির দাম নির্ধারণের জন্য আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ১১ সেপ্টেম্বর সভা হয়। এতে ডলারের দাম কত ধরা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি