বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে পরীক্ষা ২৮ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২২, ১৯:৫৪আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৯:৫৪

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা আগামী শুক্রবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে পরীক্ষার বিষয়ে হাইকোর্টের দেওয়া রুলসহ এক মাসের স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে এ পরীক্ষা অনিশ্চয়তায় পড়ে। তবে মঙ্গলবার (২৫ অক্টোবর) হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বাংলাদেশ ব্যাংক বলছে, এর ফলে পূর্বনির্ধারিত দিনেই হবে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা।

এদিকে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষার ওপর হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ মঙ্গলবার সকালে স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের রায় স্থগিত করে এ আদেশ দেন।

ফলে ২৮ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠানে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বাংলাদেশ ব্যাংক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ব্যাংকের ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদে প্রিলিমিনারি টেস্ট গ্রহণের ক্ষেত্রে আর কোনও আইনগত বাধা নেই।  মোট ১ লাখ ৩৪ হাজার ৩৬৫ জন প্রার্থীর ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি টেস্ট আগামী ২৮ অক্টোবর ( শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা শহরের ৪৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি টেস্টের সময়সূচি,  পরীক্ষার কেন্দ্র এবং আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে—বাংলাদেশ ব্যাংকের কর্মকাণ্ড সর্বদা জাতীয় স্বার্থে পরিচালিত হয়, যার পরিপ্রেক্ষিতে ওই নিয়োগ পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম