আগামী এক মাসের মধ্যে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের সব এটিএম বুথে ‘এন্টি স্কিমিং ডিভাইস’ বসানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি নিদের্শনা দেওয়া হয়েছে৷
সম্প্রতি ইবিএল, সিটি ও ইউসিবিএল ব্যাংকের ছয়টি এটিএম বুথের মাধ্যমে অর্থ জালিয়াতির ঘটনার পর বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিল।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নিবার্হী পরিচালক শুভঙ্কর সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্যাংকগুলোকে এক মাসের সময় দেওয়া হয়েছে৷’
বর্তমানে দেশে প্রায় ৯০ লাখ এটিএম কার্ড ব্যবহারকারী রয়েছেন। তাই এটিএম কার্ডের নিরাপত্তায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে।
/জিএম/এফএস/








