ক্রেডিট কার্ডে বিদেশি পণ্য লেনেদেনের সীমা বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৪৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫৫

ক্রেডিট কার্ড এখন থেকে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দিয়ে বিদেশি উৎস থেকে সফটওয়্যার-বইপত্র কেনা ও বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ফি জমাসহ অন্যান্য পণ্য কেনায় প্রতিবার ৩০০ ডলার পর্যন্ত লেনদেন করা যাবে। আগে এর পরিমাণ ছিল মাত্র ১০০ ডলার।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক অনলাইনে লেনদেনের পরিমাণ বৃদ্ধি করে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে অথরাইজড ডিলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারীরা (বার্ষিক ভ্রমণ কোটার অতিরিক্ত) প্রতিবার ৩০০ ডলারের কেনাকাটা করতে পারবেন। তবে বছরে সর্বোচ্চ ১ হাজার ডলারের বেশি নয়। এক্ষেত্রে কার্ডধারী ব্যক্তিকে নিজ দায়িত্বে ক্রয়কালীন লেনদেনে প্রযোজ্য কর বা শুল্ক পরিশোধ করতে হবে।পাশাপাশি কেনাকাটার ক্ষেত্রে বিভিন্ন ঝুঁকি কমাতে সতর্কতা অবলম্বন করতে হবে।
জানা যায়, ২০১৩ সালের ৩০ মে আইসিসি ব্যবহার করে অনলাইনে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা আবেদনের ফিসহ অন্যান্য আর্থিক লেনদেনের সুযোগ দিতে একই বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে প্রতি লেনদেনের সর্বোচ্চ সীমা ১০০ ডলার বেঁধে দেওয়া হয়।

/জিএম/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান