ইউরিয়া-টিএসপি-এমওপি সার কেনার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৮

এক লাখ ৯১ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব সার কিনতে ব্যয় হবে ৭২৯ কোটি ৮৩ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। সৌদি আরব, মরক্কো, কানাডা এবং দেশের প্রতিষ্ঠান কাফকো থেকে কেনা হবে এসব সার।

বুধবার (২০ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

এর মধ্যে সৌদি থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া, মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি এবং কানাডা থেকে ১ লাখ টন মিউরেট অব পটাশ (এমওপি) কেনা হবে। আর দেশি প্রতিষ্ঠান কাফকো থেকে কেনা হবে ৩০ হাজার টন ইউরিয়া। মরক্কো ও কানাডা থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় এবং সৌদির প্রতিষ্ঠান সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস ও দেশি প্রতিষ্ঠান কাফকো থেকে এই সার আমদানি ও কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, মরক্কো ও কানাডা থেকে সার কেনার প্রস্তাব নিয়ে আসে কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি এস এ থেকে অষ্টম লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার ১৩০ কোটি ২ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া বিএডিসি কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ১৫তম ও ১৬তম লটে ৫০ হাজার মেট্রিক টন করে মোট এক লাখ টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩৬০ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা।

শিল্প মন্ত্রণালয়ের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশের কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১১৮ কোটি ৮৪ লাখ ১২ হাজার ৫০০ টাকায় কেনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১২০ কোটি ৪৫ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয় থেকে এ সার আমদানির প্রস্তাব দেওয়া হয়।

 

/এসআই/এমএস/
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
জিয়াউর রহমানের হত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম