রমজানের প্রস্তুতি নিয়ে যা জানালেন বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৮ আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৮

আসন্ন রমজান মাসে খেজুরসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ঠিক রাখার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আয়োজিত টিসিবি'র ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণ এবং সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রমজান মাস উপলক্ষে খেজুরসহ অন্যান্য পণ্য আমদানিতে শুল্ক কমানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় শুল্ক কমাতে পারে না। তবে কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে অনুরোধ জানাতে পারে এবং পরিস্থিতি বিবেচনায় এটা করা হয়ে থাকে। রমজান মাসে মানুষ যাতে খেজুরসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সহজে কিনতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির কার্ডধারীরা প্রতি মাসে একবার পণ্য নিশ্চিতভাবেই পাবেন। কারণ তাদের নামে পণ্য নির্দিষ্ট করা থাকে। এই এক কোটি কার্ডধারীদের বাইরে থাকা নিম্ন আয়ের মানুষকে ভুর্তকি মূল্যে ট্রাকসেলে প্রতিদিন পণ বিক্রি করা হচ্ছে। এই ট্রাকে নির্দিষ্ট পরিমাণ পণ্য বিতরণ করা হয়ে থাকে। একটি ট্রাক থেকে ৩০০ জনের পণ্য পাওয়ার সুযোগ রয়েছে। এর বেশি দিতে পারবে না। স্বাভাবিকভাবেই যারা আগে আসেন তারা পাবেন। কিছু মানুষকে খালি হাতে ফেরত যেতে হচ্ছে।

406358561_1011459726634081_6075451793486818248_n

এপ্রসঙ্গে তিনি আরও জানান, আমরা ট্রাকসেলের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি দেশের বড় শহরগুলোতে দেওয়া যায় কিনা সেটাও বিবেচনা করা হচ্ছে যাতে করে আরও বেশি মানুষ এই সুবিধার আওতায় আনা সম্ভব হয়।

আলুর বাজার দর সম্পর্কে এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, আলুর বাজার দ্রুত অস্থিতিশীল হওয়ার পরপরই আমরা আমদানির অনুমতি দিয়েছি। এরপর ভারত থেকে আলু আসায় বাজারে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়েছে। দেশে নতুন আলু আসতে শুরু করেছে। আগামী এখন মাসের মধ্যে বাজারে পুরোপুরি নতুন আলু আসবে। এতে করে আলুর দাম সহনীয় পর্যায়ে থাকবে।

টিপু মুনশি জানান, সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিসিবি কার্ডধারীদের বাইরে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের নির্দেশ দেন। সেই নির্দেশনার আলোকে রাজধানীতে ৩০টি ট্রাকসেলের মাধ্যমে সয়াবিন, পেঁয়াজ, আলু ইত্যাদি ভুর্তকি মূল্যে বিক্রি করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি একটি চ্যালেঞ্জ নিয়ে এককোটি ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রুপান্তরের কর্মযজ্ঞ পরিচালনা করে যাচ্ছে। চলতি মাসের মধ্যে ২০ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা সম্ভব হবে বলে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এবং ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মন্জুর সেখানে উপস্থিত ছিলেন।

/এসআই/এফএস/
সম্পর্কিত
অনলাইনে রেজিস্ট্রেশন করে অতিরিক্ত ডিআইজির সেই বাড়িতে কী কী হতো
ওমান থেকে আসা ৩ সহযাত্রীর লাগেজ চুরি, যুবক গ্রেফতার
রাস্তার পাশে পিঠা-পুরি-পেঁয়াজুসহ যেসব খাবারের ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক
সর্বশেষ খবর
শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সাজেকের ফের ধর্মঘটের ডাক, পর্যটকদের আজই ফেরার অনুরোধ
সাজেকের ফের ধর্মঘটের ডাক, পর্যটকদের আজই ফেরার অনুরোধ
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি কাল দেশে ফিরছেন
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি কাল দেশে ফিরছেন
বাংলাদেশ দল নিয়ে ইমরুলের স্ট্যাটাস ঘিরে আলোচনা
বাংলাদেশ দল নিয়ে ইমরুলের স্ট্যাটাস ঘিরে আলোচনা
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান