কমছে আলু ও পেঁয়াজের দাম, সবজি ও মাছের বাজার স্থিতিশীল

আবির হাকিম
১২ জানুয়ারি ২০২৪, ১৪:০৮ আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১৯:৪৬

ধীরে ধীরে কমতে শুরু করেছে গত কিছু দিন ধরে বাজারে বাড়তি দামে বিক্রি হওয়া আলু ও পেঁয়াজের দাম। এ ছাড়া শীতকালীন সবজির কারণে বাজারে স্থিতিশীল রয়েছে সবজির দামও।

শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানীর সোয়ারিঘাট, কেল্লার মোড় এবং নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

নতুন সবজিতে সাজানো দোকান

বাজারে নতুন আলু এবং নতুন পেঁয়াজ আসার কারণে এ দুটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম গত সপ্তাহের তুলনায় ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। আজ নতুন আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা প্রতিকেজি এবং পুরাতন আলু ৪৫ টাকা। পেঁয়াজের বাজারে দেশি নতুন পেঁয়াজ ৭০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। যার প্রতিটিই গত সপ্তাহে অন্তত আরও ২০ টাকা বেশি দামে বিক্রি হয়েছিল।

বিক্রেতারা বলছেন, নতুন আলু ও নতুন পেঁয়াজ বাজারে আসায় এবং আবহাওয়া কৃষকদের অনুকূলে থাকায় বাজারে জোগান বেড়েছে। নিউমার্কেট কাঁচাবাজারের দোকানি শরীফুল ইসলাম জানান, আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজ ও আলুর চাষিরা এখন ফসল তুলছেন। এ কারণে বাজারে চাহিদার চেয়েও বেশি পেঁয়াজু-আলু পাওয়া যাচ্ছে। এতে দাম কিছুটা কমছে।

হরেক রকমের শীতের সবজি

সোয়ারিঘাট বাজারে আরেক বিক্রেতা জানান, আমরা কম দামে আনতে পারলে তো কম দামেই বিক্রি করি। পেঁয়াজ ও আলুসহ সব সবজিই এখন কম খরচে পাচ্ছি। এ জন্যই বাজারে দাম কমতির দিকে।

বাজারের অন্যান্য সবজির মধ্যে পটল, ধুন্দল ও বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। পাকা টমেটো ৭০ টাকা, কাঁচা টমেটো ও পেঁপে ৪০ টাকা, কাঁচা কলার হালি ৩০ টাকা, বরবটি ৮০ টাকা ও মটরশুঁটি বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। এছাড়া ফুলকপি ও বাঁধাকপি জোড়া ৫০ টাকা, ব্রকলি প্রতিটি ৫০ টাকা, সিম প্রতি কেজি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও ছিল ক্রেতার ভিড়

এদিকে বাজারে রুই ও কাতল মাছ আকারভেদে ৩০০ থেকে ৪৫৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের কৈ ২০০ টাকায় বিক্রি হলেও দেশি কৈ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়। এছাড়া পাবদা ৩০০, তেলাপিয়া ২৫০ এবং পাঙাশ বিক্রি হচ্ছে প্রতিকেজি ২০০ টাকায়। তবে অন্যান্য দিনের মতো চাষের চেয়ে নদীর মাছের দাম ছিল তুলনামূলক বেশি।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, এভাবে দাম বাড়লে কীভাবে বাঁচবো
৮০ টাকার নিচে মিলছে না অধিকাংশ সবজি
‘বাজারের যা অবস্থা আগে যেখানে বেশি কিনতাম, এখন কম কিনতে হয়’  
সর্বশেষ খবর
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত