বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৪, ০৯:২২আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৯:২২

বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়েছেন। গত মঙ্গলবার (২৩ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। জানা গেছে, বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) অন্য চাকরিতে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের চাকরি ছেড়েছেন এই কর্মকর্তারা।

প্রসঙ্গত, এক সময় বিসিএস, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মতো চাকরি ছেড়ে অনেকে কেন্দ্রীয় ব্যাংকে আসতেন। কিন্তু এখন হয়েছে উল্টো। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের ঘাটতিতে হতাশা, চাকরির সুযোগ-সুবিধা কমে আসার কারণে কেন্দ্রীয় ব্যাংকের চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা বাড়ছে বলে মনে করছেন কেউ কেউ।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন একজন উপপরিচালক ও একজন অফিসার। বাকি ৫৫ জন সহকারী পরিচালক। তাদের মধ্যে ৪৮ জনের পদত্যাগ কার্যকর হবে আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল)। এছাড়া গত ৩১ মার্চ, ১৫ ও ১৬ এপ্রিল একজন করে, ১৮ এপ্রিল ২ জন এবং ২১ এপ্রিল ৪ জনের পদত্যাগ কার্যকর হয়েছে। 

চাকরি ছেড়ে যাওয়া এসব কর্মকর্তা বেশির ভাগই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন। এছাড়া খুলনা ও বরিশাল অফিসে ৩ জন করে, সিলেট অফিসে ২ জন, মতিঝিল, চট্টগ্রাম ও রংপুর অফিসে একজন করে কর্মরত ছিলেন।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
সফট স্কিলেই এগিয়ে থাকতে পারেন চাকরির বাজারে 
স্নাতক পাসে ইউসিবি ব্যাংকে চাকরি, বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর
মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ খবর
স্কটল্যান্ডে অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারলেন না ইমরানুর
স্কটল্যান্ডে অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারলেন না ইমরানুর
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ
যুবদলকর্মীকে গুলি করে হত্যা: ৪ জনের দোষ স্বীকার
যুবদলকর্মীকে গুলি করে হত্যা: ৪ জনের দোষ স্বীকার
ট্রাফিক আইন ভাঙায় রাজধানীতে ২১৪৬ মামলা, সর্বোচ্চ ওয়ারীতে 
ট্রাফিক আইন ভাঙায় রাজধানীতে ২১৪৬ মামলা, সর্বোচ্চ ওয়ারীতে 
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ