ভেঙে দেওয়া হলো ইউসিবি ব্যাংকের পর্ষদ, নতুন বোর্ড গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৪, ২৩:০৬আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ২৩:০৬

বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একইসঙ্গে নতুন বোর্ড গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক আদেশে পর্ষদ বাতিল করা হয়। একইসঙ্গে দুই শেয়ার হোল্ডার পরিচালকসহ তিন জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

একই দিন ব্যাংকটির (ইউসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইউসিবির স্বতন্ত্র পরিচালক ড. অপরূপ চৌধুরী। এছাড়া এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান হয়েছেন বশির আহমেদ।

এদিকে এ দিন ব্যাংকটির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান ও এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান নির্বাচিত হয়। ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ড. অপরূপ চৌধুরী বাংলাদেশ সরকারের সাবেক সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের