নীতি সুদহার ১০ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ অক্টোবর ২০২৪, ১৬:০৬আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৬:০৬

দেশের মুদ্রানীতির অন্যতম টুল নীতি সুদহার (ব্যাংক রেট) ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করেছে বাংলাদেশ। আগামী ২৭ অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২২ অক্টোবর) জারি করা এ সংক্রান্ত এক সার্কুলারে বিষয়টি জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরে বাংলাদেশ ব্যাংক পঞ্চমবারের মতো এই সুদহার বাড়ালো।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার ৯ শতাংশ থেকে বাড়িয়ে ৯.৫ শতাংশ করে। পরের দিন থেকেই তা কার্যকর হয়। গত ২৫ আগস্ট, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ করে বাংলাদেশ ব্যাংক। পরবর্তীতে এটি ৯.৫ শতাংশ করা হয়।

২০২২ সালের মে মাস নীতি সুদহার ছিল ৫ শতাংশ। সে সময় থেকে এখন পর্যন্ত মোট ১০ বার বাড়ানো হয়েছে নীতি সুদহার।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী নীতি সুদ ছাড়াও স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১১.৫ শতাংশে উন্নীত করা হয়েছে।

স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটিও (এসডিএফ) ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮.৫ শতাংশ করা হয়েছে।

এর আগে, সোমবার (২১ অক্টোবর) এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগামী ১ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে কেবল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের থেকে রেপোতে টাকা ধার করতে পারবে ব্যাংকগুলো।

রিজার্ভ মেইনটেন্যান্স পিরিয়ডের (আরএমপি) দিন ব্যাংকগুলো তাদের ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) বজায় রাখতে ওভারনাইট রেপোতে টাকা নিতে পারবে বলে এতে জানানো হয়।

দেশের মুদ্রাবাজারকে শক্তিশালী করতে এবং মুদ্রা ব্যবস্থাপনার উন্নতির জন্য এর আগে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দিন – ১ জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক দৈনিক রেপোতে টাকা ধার দেওয়া বন্ধ রাখে। এর পরিবর্তে, প্রতি সপ্তাহে দুই দিন – সোম ও বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোকে রেপোতে টাকা ধার দেওয়া হতো।

রেপো বা রিপারচেজ এগ্রিমেন্টের মাধ্যমে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বল্প মেয়াদে অর্থ ধার করে। উন্মুক্ত এই বাজার কার্যক্রমের অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সরকারি সিকিউরিটিজ ক্রয় বা বিক্রয় করে টাকার সরবরাহ ও ঋণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে থাকে।

গত সেপ্টেম্বরে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলেন, পলিসি রেট বা নীতি সুদহার কয়েকগুণ বাড়ানো হবে। ২৪ সেপ্টেম্বর এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কনট্র্যাকশনারি মানিটরি পলিসি (সংকুলানমূলক মুদ্রানীতি) অব্যাহত থাকবে। আগামী মাসেও একবার পলিসি রেট বাড়ানো হবে। আগামী মার্চ বা এপ্রিল নাগাদ মূল্যস্ফীতি পরিস্থিতি স্থিতিশীল হবে বলেও তিনি তখন আশাবাদ ব্যক্ত করেন।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
রিজার্ভ চুরি মামলার চার্জশিট প্রসঙ্গে যা বলছে সিআইডি
রিজার্ভ চুরি: চার্জশিটের খসড়া প্রস্তুত, সব প্রশ্নের উত্তর কি মিলেছে
গণমাধ্যমকে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ খবর
বিশ্বের প্রবীণতম স্থলচর প্রাণী জোনাথন, বয়স কত
বিশ্বের প্রবীণতম স্থলচর প্রাণী জোনাথন, বয়স কত
জানালা-বারান্দা-ছাদ থেকে যারা ময়লা ফেলে, তারা আসলে কী?
জানালা-বারান্দা-ছাদ থেকে যারা ময়লা ফেলে, তারা আসলে কী?
মোহাম্মদপুরে অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং চালুর ঘোষণা ববি হাজ্জাজের
মোহাম্মদপুরে অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং চালুর ঘোষণা ববি হাজ্জাজের
আলমিরনের লাল কার্ডের পরও জিতলো প্যারাগুয়ে, তুরস্কের বিদায় 
আলমিরনের লাল কার্ডের পরও জিতলো প্যারাগুয়ে, তুরস্কের বিদায় 
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?