ভারত থেকে চালের প্রথম চালান আসছে কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫
ভারত থেকে আমদানি করা ২৫ হাজার টন চালের প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছাবে আগামীকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)। এদিন সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে চালবাহী ভারতীয় জাহাজ।
 
বুধবার (২৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় জানায়, ভারত থেকে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল কেনা হয়েছে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে আমদানি চুক্তি করা চালের প্রথম চালান। 
 
খাদ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারত থেকে আমদানি করা চাল নিয়ে এমভি তানাইজ ড্রিম নামের জাহাজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। এরপর চালের নমুনা সংগ্রহ করে ভৌতপরীক্ষা শেষে দ্রুত খালাস শুরু হবে।
/এসআই/আরআইজে/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম