বঙ্গবন্ধু নামের প্রতিষ্ঠানের অনুদানে কর রেয়াত বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ জানুয়ারি ২০২৫, ১৭:৫৯আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৮:১০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হওয়া জাতীয় প্রতিষ্ঠানে অনুদানের বিপরীতে আয়কর রেয়াত সুবিধার বিধান বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার (১২ জানুয়ারি) সংস্থাটির আয়কর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলে হয়েছে, আয়কর আইনের ষষ্ঠ তফসিলের ৩ নম্বর অংশের অনুচ্ছেদ ২-এর দফা ১৫ বাতিল করা হলো। 

আগে এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনও জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনও করদাতা অনুদান হিসাবে প্রদত্ত যেকোনও পরিমাণ অর্থ কর রেয়াতের জন্য প্রযোজ্য হবে।

জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বঙ্গবন্ধুর নামে জাতীয় পর্যায়ের অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এসব প্রতিষ্ঠানে ব্যক্তিশ্রেণির করদাতারা দান বা অনুদান করলে আয়কর রেয়াত সুবিধা পায়।

২০২৩ সালের আয়কর আইনের ৭৬ ও ৭৮ ধারা অনুযায়ী এ সুবিধা দেওয়া হয়। মোট ২০টি খাতে বিনিয়োগ ও দান করলে একজন করদাতা আয়কর রেয়াত বা তার প্রযোজ্য কর থেকে কম প্রদান করার সুযোগ পান। সে হিসেবে জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনও জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনও করদাতা অনুদান হিসেবে প্রদত্ত যেকোনও পরিমাণের অর্থ আয়কর আইনের ধারা ৭৮ অনুসারে কর রেয়াত সুবিধা ভোগ করেন।

/জিএম/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বছরে ২ কোটি টাকা পর্যন্ত লেনদেনে নেই টার্নওভার কর
এনবিআরে একসঙ্গে ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি
৯ লাখ টাকার ‘কার পার্টস’ খুলতেই বেরিয়ে এলো কোটি টাকার ৪ বিলাসবহুল গাড়ি!
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ