উৎপাদনে আদানির দুটি ইউনিটই, আসছে প্রায় ১৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৫, ২১:৩৮আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২২:০৮

উৎপাদনে এসেছে আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটই। সন্ধ্যা ৭টা নাগাদ প্রথম ইউনিট থেকে ৭৩৮ মেগাওয়াট ও দ্বিতীয় ইউনিট থেকে ৬৩৭ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে সরবরাহ করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে আদানির বাংলাদেশের জনসংযোগ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

পিডিবির সদস্য (উৎপাদন) জহুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদানির দুই ইউনিটই চালু হয়েছে। তারা পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ দিচ্ছে। এতে আমাদের তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র কম চালাতে হবে। এমনিতেই আজ চাহিদার বিপরীতে আমাদের সরবরাহ বেশ ভালো অবস্থায় আছে। আদানির ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট থেকেই এখন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। সন্ধ্যা ৭টার হিসাবে সব মিলিয়ে ১৩৭৫ মেগাওয়াটের মতো বিদ্যুৎ গ্রিডে আসছে।’

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল কারিগরি ত্রুটির কারণে আদানির বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট এবং ১১ এপ্রিল রাতে দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে যায়। এর ১৭ ঘণ্টা পর ১২ এপ্রিল সন্ধ্যা সোয়া ৬টায় প্রথম ইউনিট থেকে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। আজ দ্বিতীয় ইউনিট থেকেও বিদ্যুৎ গ্রিডে দিতে শুরু করেছে আদানি।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম