গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন: পৌনে তিন লাখ টাকা জরিমানা আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৫, ২৩:২১আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ২৩:২১

তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দুই লাখ ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি পাইপলাইন অপসারণসহ অনেককে সতর্ক করা হয়।

সোমবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, গত ২০ এপ্রিল (রবিবার) নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে তিতাস গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে তিতাসের মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ ১-এর আওতাধীন ঠুলঠুলিয়া, ডেমরা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৩টি শিল্প কারখানায় ও ২০টি আবাসিক বাসা-বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আর্থিক জরিমানা করা হয়েছে। অভিযানে ৪০০ ফুট পাইপ, ২০টি রেগুলেটর, ২টি কম্প্রেসার ও ২০টি লক উইং কর্ক অপসারণ করে জব্দ করা হয়েছে। এতে প্রায় ৪ হাজার ঘনফুট/ঘণ্টা গ্যাস সাশ্রয় করা সম্ভব হবে। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে শ্রাবণ ওয়াশিং কারখানা কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা ও ব্রাদার্স ওয়াশিং কারখানা কর্তৃপক্ষকে এক লক্ষসহ মোট ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

একই দিনে গাজীপুর জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার, জোবিঅ-আশুলিয়া-এর আওতাধীন সুলতান মার্কেট, কাজী মার্কেট, হাজী আ. কাইয়ুম মার্কেট (মনি ফ্যাশন গেট সংলগ্ন), সারদাগঞ্জ, কাশিমপুর, গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ বা সংযোগ বিচ্ছিন্নের জন্য অপর একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ২ কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের ১ হাজারটি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৩০০ মিটার পাইপ অপসারণ পূর্বক জব্দ করা হয়েছে। এতে প্রায় ২৫ লাখ ৬৮ হাজার ৯০২ টাকার অবৈধভাবে মাসিক গ্যাস চুরি সাশ্রয় করা সম্ভব হবে। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ১টি মামলায় সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, অনন্ত পেপার মিলের (মিঠাবো, রূপগঞ্জ) পূর্বে ঢাকা লুব ওয়েল ইন্ডাস্ট্রিতে ১২" বিতরণ লাইন থেকে অবৈধ ১" সার্ভিস লাইনের সংযোগ পাওয়ায় প্রায় ২০ ফুট ১" পাইপ অপসারণসহ উৎস পয়েন্টে কিলিং করা হয়েছে এবং আঞ্চলিক রাজস্ব শাখা ভালুকা, রাজস্ব উপ-শাখা কিশোরগঞ্জের নেতৃত্বে ৩টি আবাসিকের ৫টি ডাবল বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করাসহ ৭৬ হাজার টাকার বকেয়া বিল তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ থেকে গত ২০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৪১টি শিল্প, ১৬০টি বাণিজ্যিক ও ৩০ হাজার ৩৩৬টি আবাসিকসহ মোট ৩০ হাজার ৭৩৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৬৯ হাজার ২৮৭টি বার্নার বিচ্ছিন্নসহ ওই অভিযানগুলোতে ১৪৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান