বিদেশে পড়াশোনা ও চিকিৎসা খরচ পাঠানো সহজ হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৫, ২১:১৬আপডেট : ০৪ মে ২০২৫, ২১:১৬

বিদেশে চিকিৎসা, পড়াশোনা, প্রশিক্ষণসহ নির্ধারিত কয়েকটি খাতে খরচ পাঠানো সহজতর করতে আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (৪ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে এখন থেকে অনুমোদিত ব্যাংকগুলো সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত ব্যয়, বিদেশে পড়াশোনার খরচ, ভিসা ফি, বিদেশে প্রশিক্ষণের নিবন্ধন ফি ও চিকিৎসা সংক্রান্ত ব্যয়সহ নির্দিষ্ট কিছু খাতে রেমিট্যান্স পাঠাতে পারবে।

এর আগে, কেবলমাত্র ব্যাংকগুলোর নিজস্ব নামে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে এই ধরনের লেনদেন করা যেত। নতুন নির্দেশনায় সেই সুযোগ আরও সম্প্রসারিত হলো। বাংলাদেশ ব্যাংক বলছে, এটি একটি বিকল্প রেমিট্যান্স চ্যানেল হিসেবে কাজ করবে, যা বৈদেশিক লেনদেনকে সহজ ও সাশ্রয়ী করবে।

খাত সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাওয়ায় বৈধ পথে বিদেশে অর্থ পাঠানো উৎসাহিত হবে। এতে একদিকে গ্রাহকদের ভোগান্তি কমবে, অন্যদিকে প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার ধারা আরও জোরদার হবে।

উল্লেখ্য, গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অর্থনৈতিক ব্যবস্থাপনায় ডলারের বাজারে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নেয়। এরই ধারাবাহিকতায় ধাপে ধাপে ডলারের ব্যবহার ও বৈদেশিক লেনদেনের প্রক্রিয়া আরও উন্মুক্ত করা হচ্ছে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার, বেড়েছে ২৭.৬ শতাংশ
বাংলাদেশ ব্যাংকের এআই প্রশিক্ষণের তালিকা পুনর্বিবেচনা, যুক্ত হলেন ৪ নারী কর্মকর্তা
এলসি ছাড়াই কাঁচামাল আমদানির পথ খুলছে, ব্যবসা সহজে নতুন নির্দেশনা
সর্বশেষ খবর
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত