টানা ৩ দিন বন্ধ থাকছে হিলি স্থলবন্দর

দিনাজপুর প্রতিনিধি
২৪ মার্চ ২০১৬, ০৭:২৩আপডেট : ২৪ মার্চ ২০১৬, ০৭:৩২

হিলি স্থলবন্দর সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হোলি ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ৩ দিন বন্ধ থাকছে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর।
আজ বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হোলি। এ কারণে আজ  হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের জন্য হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে ভারতের এক্সপোর্টার অ্যান্ড কাষ্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশন।
আগামী শনিবার মহান স্বাধীনতা দিবস। এ কারণে শনিবারও আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে এই বন্দর দিয়ে। আর শুক্রবার সাপ্তাহিক ছুটিতে এমনিতেই বন্ধ থাকে স্থলবন্দর। এজন্য টানা ৩ দিন  আমদানি-রফতানি লোড-আনলোডসহ সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম বন্ধ থাকছে এই স্থলবন্দরে।
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহীন জানান, বৃহস্পতিবার সনাতন ধর্মালম্বীদের হোলি উৎসব থাকায় ভারত কর্তৃপক্ষ এই স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে বলে চিঠি দিয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন।পরদিন শনিবার ২৬ মার্চ,মহান স্বাধীনতা দিবস। এ কারণে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আমদানি-রফতানি, লোড-আনলোডসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে এই বন্দরে। ইতিমধ্যে বিষয়টি আমদানি-রফতানিকারক,সিঅ্যান্ডএফ এজেন্ট,বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।
এদিকে স্থলবন্দর বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পার্সপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান। 

 বিএসএস/ এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি