ঢাবিতে প্রাক-বাজেট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি
৩১ মে ২০২৫, ২০:২০ আপডেট : ৩১ মে ২০২৫, ২০:২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস রিসার্চ ব্যুরোর উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাক বাজেট সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আ ব ম ফারুক কনফারেন্স হলে ‘২০২৫-২৬ অর্থবছরে বাজেট সংস্কারের রূপরেখা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা শিক্ষা, স্বাস্থ্য, গবেষণাসহ গুরুত্বপূর্ণ খাতে বাজেট সংকোচন না করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে মন্ত্রণালয়ভিত্তিক ও প্রকল্পভিত্তিক পরিবীক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা জোরদার করা দরকার।’

শিক্ষার্থীদের সম্পৃক্ত করে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা ও বাজেট আলোচনার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এর মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা কাজে আরও পারদর্শী হয়ে উঠবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিবছর প্রস্তাবিত বাজেটে কম বরাদ্দ নিয়ে সমালোচনা হয়। তবে দেখা যায়, সংশোধিত বাজেটে গুরুত্বপূর্ণ খাতে কাটছাঁট করা হয়। এবার গুরুত্বপূর্ণ খাতে যেন কর্তন করা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা খাতে কোনোভাবেই বরাদ্দ কমানো যাবে না। এর পাশাপাশি কিছু খাতে গুরুত্ব দেওয়া দরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নজর দিতে হবে—দক্ষতা ট্রেনিং ইত্যাদিতে জোর দিতে হবে।’

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মাহমুদ ওসমান ইমাম বলেন, ‘যে প্রসেসে বর্তমানে আমাদের ট্রানজিশন হচ্ছে, এটা স্বাভাবিক নয়। ফলে এটা অন্য সময়ের সঙ্গে মেলালে হবে না। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোন খাতে আমি বরাদ্দ দিচ্ছি, কেন দিচ্ছি এটা নির্ধারণ করতে হবে। যেসব খাতে বরাদ্দ অব্যবহৃত থেকে যায় সেগুলো অন্য খাতে পুনরায় বরাদ্দ করতে হবে।’

সেমিনারে মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি, কারিগরি ও কর্মমুখী শিক্ষা-প্রশিক্ষণে বিনিয়োগ বৃদ্ধি, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্যতা হ্রাস ও সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক কর্মসূচি জোরদার, আর্থিক খাতে জবাবদিহি নিশ্চিত এবং বাজেট বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, ডিজিটাল গভর্নেন্স ও যুব সমাজের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

/আরআইজে/
সম্পর্কিত
দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচল নিরাপদ করতে ঢাবির নানা উদ্যোগ
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিলেন ঢাবি অধ্যাপক সামিনা লুৎফা
সর্বশেষ খবর
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত