হাটে লেনদেনের সুবিধার্থে আজ রাত ১০টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের কিছু ব্যাংক খোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৫, ১১:১৬আপডেট : ০৬ জুন ২০২৫, ১১:১৬
আজ শুক্রবার। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে আজও ঢাকা ও চট্টগ্রামের কোরবানির পশুর হাটের আশেপাশের ব্যাংক শাখা ও উপশাখাগুলো রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের জারি করা এক নির্দেশনা অনুযায়ী ব্যাংক খোলা রাখা হচ্ছে। গত ৩ জন থেকেই এই নির্দেশনা ব্যাংকগুলোতে পালন করা হচ্ছে।  
 
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনায় বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটগুলোতে ব্যাপকসংখ্যক ক্রেতা-বিক্রেতার উপস্থিতি এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়। তাই হাটসংলগ্ন এলাকার ব্যাংক শাখাগুলোতে অতিরিক্ত ব্যাংকিং সহায়তা দেওয়া জরুরি।
 
ঢাকা উত্তর সিটির আওতায় যেসব হাটে এই সুবিধা থাকবে তার মধ্যে রয়েছে—উত্তরা দিয়াবাড়ি, ভাটারা সুতিভোলা, মিরপুর গাবতলী, মোহাম্মদপুর বছিলা, খিলক্ষেত বনরূপা ও পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন হাট।
 
ঢাকা দক্ষিণ সিটির আওতায় রয়েছে—লেদার টেকনোলজি ইনস্টিটিউট এলাকা, শাহজাহানপুর খিলগাঁও রেলগেট, পোস্তগোলা, দনিয়া কলেজ, সাদেক হোসেন খোকা মাঠ, ধোলাইখাল, রহমতগঞ্জ, কদমতলী, কমলাপুর ও আমুলিয়া আলীগড় মডেল কলেজ এলাকা।
চট্টগ্রামে এই সুবিধা দেওয়া হবে সাগরিকা পশুর হাটসংলগ্ন ব্যাংক শাখাগুলোতে।
/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী