এনবিআরের অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৫, ১৮:১৯আপডেট : ২৬ জুন ২০২৫, ১৮:৫২

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান অচলাবস্থার অবসানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে আন্দোলনরত ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই আহ্বান জানান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২৭ জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানকে অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই দাবি পূরণ না হলে ২৮ জুন থেকে এনবিআর এবং সারা দেশের শুল্ক ও কর কার্যালয়গুলোতে লাগাতার ‘শাটডাউন’ কর্মসূচি শুরু করা হবে। একই দিনে ঘোষিত হয়েছে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি, যাতে সারা দেশ থেকে কর্মকর্তারা একযোগে রাজধানীতে জড়ো হবেন।

সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, ‘বর্তমানে এনবিআরের সংস্কার ও কার্যকারিতা ফিরিয়ে আনতে চেয়ারম্যানের অপসারণ ছাড়া বিকল্প কোনও পথ খোলা নেই। প্রতিষ্ঠানটি কার্যত অচল হয়ে পড়েছে।’

এদিন বিকাল পৌনে ৫টা পর্যন্ত এনবিআর ভবনের প্রধান ফটকসহ সব প্রবেশপথ বন্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। কর্মকর্তা-কর্মচারীদের বাইরে বের হওয়া বা ভেতরে প্রবেশ– দুটিই কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। ভবনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হওয়ায় রাজস্ব আদায় এবং বাজেট বাস্তবায়নে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। চলমান অচলাবস্থা দ্রুত নিরসনে সরকারের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ এখন সময়ের দাবি হয়ে উঠেছে।

/জিএম/আরকে/এমওএফ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের