এনবিআরের অচলাবস্থা নিরসনে আলোচনায় অগ্রগতি: শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৫, ১৯:৪৯আপডেট : ২৭ জুন ২০২৫, ২০:২২

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত অচলাবস্থা নিরসনে সরকারের উচ্চপর্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অর্থ উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠকে অগ্রগতি হয়েছে বলে সরকারি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ বোর্ডের ১৬ জন সদস্য অংশ নেন। দীর্ঘ আলোচনা শেষে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিদ্ধান্তগুলো হলো, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহার করা হবে; এনবিআরের কিছু কর্মকর্তাকে নিয়ে সাম্প্রতিক সময়ের দুটি বদলির আদেশ পুনর্বিবেচনা করা হবে এবং আগামী ১ জুলাই ২০২৫, মঙ্গলবার বিকাল ৪টায় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ সভায় অংশ নেবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা, রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যরা। আলোচনার ভিত্তিতে ৩১ জুলাই ২০২৫-এর মধ্যে অধ্যাদেশটির প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশা করছে সরকার।

সরকার আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের ফলে চলমান অচলাবস্থা নিরসন হবে এবং রাজস্ব খাত আবারও স্বাভাবিক গতিতে ফিরে আসবে। ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানিসহ জনসেবামূলক কার্যক্রম সচল রাখার স্বার্থে সরকার এনবিআর সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দফতরে থেকে যথারীতি দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম সই করা বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকেও দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে বলে সরকার আশাবাদী।

/জিএম/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান