এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি চাকরিচ্যুত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জুলাই ২০২৫, ১৯:১১আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৯:১১

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীকে অবশেষে চাকরিচ্যুত করা হয়েছে। ব্যাংকের বিভিন্ন অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংক তার অব্যাহতির অনুমোদন দিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে।

এর আগে ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছিল। বর্তমানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সরকার পরিবর্তনের পর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদেও বড় ধরনের রদবদল আনা হয়। গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্দেশে পর্ষদটি ভেঙে নতুন করে গঠন করা হয়। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ইসলামী ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ আবদুল মান্নান। 

উল্লেখ্য, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক অধিগ্রহণের সময় মান্নানকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেছিল।

এদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ। ব্যাংকটির সাম্প্রতিক অনিয়ম ও বিতর্কের পেছনে তার নিয়ন্ত্রণ ও প্রভাব নিয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপগুলোকে দেশের ব্যাংকিংখাতে শৃঙ্খলা ফেরানোর অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থার এ ধরনের হস্তক্ষেপ সময়োপযোগী সিদ্ধান্ত।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
হোম অফিস করতে বলে ভোর ৪টায় ৮ হাজার কর্মী ছাঁটাই করলো মেটা
৪৩তম বিসিএস পুলিশ ক্যাডারের চার এএসপি অপসারণ
রাশিয়া থেকে চাকরিচ্যুত হয়ে ফেরত এলেন ৩৫ জন, প্রতারণার অভিযোগ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম