এনবিআর চেয়ারম্যানকে নিয়ে কটূক্তি: কর অঞ্চল-১০ এর নিরাপত্তা প্রহরী বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৫, ১১:৩৪আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১১:৩৪

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমানকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করায় কর অঞ্চল-১০-এর নিরাপত্তা প্রহরী মো. সেলিম মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) কর অঞ্চল-১০ এর কর কমিশনার মো. শাহ আলীর সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর অঞ্চল-১০ এর সার্কেল-২০০ এর দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী মো. সেলিম মিয়ার নামে নিবন্ধিত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে এনবিআর চেয়ারম্যান সম্পর্কে কটূক্তিপূর্ণ মন্তব্য করা হয়। বিষয়টি তিনি নিজেও স্বীকার করেছেন। তার এ ধরনের আচরণকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধির আওতায় অসদাচরণ হিসেবে গণ্য করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

এর আগে, একই দিন প্রকাশ্যে বদলির আদেশ ছিঁড়ে ফেলার ঘটনায় এনবিআরের আয়কর ও কাস্টমস বিভাগের ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুপুরে আট জন এবং রাতে ছয় জনকে বরখাস্ত করা হয়। বরখাস্ত কর্মকর্তারা এনবিআর সংস্কার আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত ১ ও ২ জুলাই আরও কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ১ জুলাই রাতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়, আর ২ জুলাই কর ও কাস্টমস বিভাগের তিন সদস্য এবং একজন কর কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

নানা অভিযানের মধ্য দিয়ে এনবিআরের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিচ্ছে কর্তৃপক্ষ– এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

/জিএম/আরকে/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের