৮০ টাকার ওপরে বেশির ভাগ সবজি, বেড়েছে ডিমের দামও

নাঈমুল হক
১৫ আগস্ট ২০২৫, ১৯:০৭আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ২০:১৪

মাছ-মাংসের দাম নাগালের বাইরেই বলা চলে। এ কারণে সাধারণ মানুষের ভরসার জায়গা ছিল সবজি। সেই সবজির দামও লাগামহীন। বাজারে বেশির ভাগ সবজির কেজি এখন ৮০ টাকার ওপরে। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে আরও ১০ টাকা বেড়েছে। পেঁয়াজ ও কাঁচা মরিচ আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা। বিরাজ করছে চাপা ক্ষোভ।

শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর কাপ্তান বাজার ও ঠাটারি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, তিন সপ্তাহ ধরে সবজির বাজার ঊর্ধ্বমুখী। ৪০ থেকে ৫০ টাকার অধিকাংশ সবজির দাম বর্তমানে দ্বিগুণ। দুই সপ্তাহ ধরে গোল বেগুনের কেজি ১৬০ থেকে ১৮০ টাকা, আর লম্বা বেগুন ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ৫০ থেকে ৬০ টাকা কেজির ঢ্যাঁড়স ১০০ টাকা। ৬০ টাকার ঝিঙা, ধুন্দুল, চিচিঙ্গা, পটোল, কচুরমুখী এখন ৮০ টাকা কেজি। ৮০ টাকার কাঁকরোল ১০০ টাকা, ৪০ টাকার কুমড়ো ৫০ টাকায় পৌঁছেছে। গত সপ্তাহের চেয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে বরবটি, কচুর লতি। পণ্য দুটির দাম ৮০ টাকা। এছাড়া টমেটো ১৬০, গাজর ১২০, পেঁপে ৩০, আলু ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে কিছুটা দাম কমেছে শসার। ১২০ টাকার দেশি শসা বর্তমানে ৮০ আর হাইব্রিড ৬০ টাকা কেজি। গত দুই সপ্তাহ ধরে ২০০ থেকে আড়াইশ’ টাকার কাঁচা মরিচ এ সপ্তাহে মিলছে ১৮০ থেকে ২০০ টাকায়। গত সপ্তাহের ১৮০ থেকে ২০০ টাকার কাঁচা মরিচের কেজি এখন ২০০ থেকে ২৪০ টাকা।

বাজারে উচ্চ দামে অস্বস্তির কথা জানিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী আইনুল বলেন, এক মাস ধরে সবজির দাম বাড়তি। এটা কেমন দেশ! সরকারের কাজ কী? এক মাস ধরে সব জিনিসের দাম বাড়ছে, সরকার দেখবে না? আমাদের তো বেতন বাড়েনি। প্রতিটি জিনিসের দাম দ্বিগুণ হয়েছে। অথচ কেউ কোনও পদক্ষেপ নেয় না।

ইয়াকুব স্টোরের বিক্রেতা আকাশ, ঠাটারি বাজারের জসিম সবজির দাম বাড়ার একই কারণ জানিয়েছেন। তারা বলেন, মূলত বৃষ্টিতে ক্ষেতে ফসল কম। বাজারেও মাল কম। সে জন্য দাম বেশি রাখে। এই সিজনটা এ রকমই যায়। এখানে কারও হাত নেই বলে মনে করেন তারা।

ডিম

ঊর্ধ্বমুখী ডিমের বাজার

দুই সপ্তাহ আগেও ফার্মের লাল ডিমের ডজন ছিল ১২০ টাকা। এখন সেটা পৌঁছেছে ১৫০ টাকায়। গত সপ্তাহে ২০ টাকার পর এ সপ্তাহে আরও ১০ টাকা বেড়েছে। সাদা ডিমের ডজন ১৪০ টাকা। হাঁস ও মুরগির ডিমও গত দুই সপ্তাহ ধরে বাড়তি। বর্তমানে হাঁসের ডিম ২৪০ টাকা ডজন।

বাড়তি দাম পেঁয়াজের বাজারেও

গত সপ্তাহের বাড়তি দাম এখনও রয়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকা। দুই সপ্তাহ আগেও ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হয়। তবে রসুনের আগের দামই আছে। বড় রসুন ২০০ আর ছোট ১৫০ টাকা কেজি।

মাছ-মুরগি আগের দামে বিক্রি

গত সপ্তাহের মতো প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম ৩০০ থেকে ৩২০ টাকা কেজি। তিন সপ্তাহ আগেও ব্রয়লারের দাম ১৬০ থেকে ১৫০ টাকা ছিল। সোনালি মুরগি ছিল ২৮০ থেকে ২৯০ টাকা কেজি। এছাড়া দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকায়।

বর্তমানে রুই মাছ দুই থেকে আড়াই কেজি ৪৫০ টাকা, দেড় থেকে ২ কেজি ৩৬০-৩৮০ টাকা, এক থেকে দেড় কেজি ৩০০-৩৩০ টাকা, এক কেজির কমগুলোর দাম ২৮০ টাকা। পোয়া মাছ ৬০০, মৃগেল ২৮০, তেলাপিয়া আড়াইশ’, এক কেজি থেকে কিছুটা বেশি পাঙাশ ১৮০, শিং সাড়ে ৫০০, থেকে ৬০০, চিংড়ি ৯০০ থেকে ১৪০০ টাকা কেজি। ইলিশের কেজি ২২০০-২৫০০ টাকা।

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদের পরও স্থিতিশীল সবজির বাজার, কমেছে পটলের দাম
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী