বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি

দেড় হাজার ল্যাপটপ সন্দেহের তালিকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৬, ১৬:৫৩আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৬:৫৫

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দাফতরিক কাজে ব্যবহৃত সব ল্যাপটপ বুধবারের (৩০ মার্চ) মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিজার্ভের ডলার চুরির ঘটনায় তদন্তের স্বার্থেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। প্রায় দেড় হাজার ল্যাপটপ সন্দেহের তালিকায় আছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের শুভঙ্কর সাহা জানান, রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি এই সব ল্যাপটপ পরীক্ষা করবে। ল্যাপটপ জমা দেওয়ায় যেসব কর্মকর্তাদের সাময়িক সমস্যা হবে তারা অফিসে ডেস্কটপ ব্যবহারের সুযোগ পাবেন। বৃহত্তর স্বার্থে তাদের সাময়িক সমস্যা মেনে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার বিকেলেই ল্যাপটপ জমা দেওয়া সংক্রান্ত দাপ্তরিক আদেশ জারি করা হয়েছে।

চুরি যাওয়ার অর্থ ফেরত পাওয়ার আশা প্রকাশ করে তিনি আরও বলেন, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ও এন্টি মানি লন্ডারিং কাউন্সিল বাংলাদেশ ব্যাংককে অর্থ ফেরত পাওয়ার বিষয়ে সাহায্যের আশ্বাস দিয়েছে।  

/জিএম/এফএস/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম