গণমাধ্যমে প্রকাশিত খবর এবং তামাকবিরোধীদের আপত্তির মুখে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র নির্ধারিত বৈঠকটি শেষ পর্যন্ত হয়নি। মঙ্গলবার দুপুর ১২টায় শিল্প মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শিল্প মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, আসন্ন বাজেটে তামাকের ওপর কর আরোপ এবং সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এই বৈঠক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। বৈঠকটি এফসিটিসি’র আর্টিকেল ৫ দশমিক ৩ নির্দেশনা অনুসরণ করে প্রকাশ্যে স্বচ্ছতার সঙ্গে গণমাধ্যমের উপস্থিতিতে করার দাবিও জানায় তামাকবিরোধীরা। গণমাধ্যমও বিষয়টি নিয়ে গুরুত্বসহ প্রকাশ করে। শেষ পর্যন্ত বৈঠকটি পণ্ড হয়ে যায়।
/এসআই/এমএনএইচ/








