তিন দিনে ভরিতে ৯ হাজার টাকা বাড়লো স্বর্ণের দাম, নতুন রেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৫, ২২:৪৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ২২:৪৯

বৈশ্বিক বাজারে স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী থাকায় দেশের বাজারেও টানা বাড়ছে স্বর্ণের দাম। টানা তৃতীয় দিনের মতো মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আবারও এক দফা মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ দফায় ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা দাম বাড়ানো হয়েছে, যা বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।

এ নিয়ে মাত্র তিন দিনে ভরিপ্রতি স্বর্ণের দাম প্রায় ৯ হাজার টাকা বেড়েছে। এর আগে গত রবি ও সোমবার যথাক্রমে ৪ হাজার ও ১ হাজার টাকা দাম বাড়ানো হয়েছিল। ধারাবাহিক এই মূল্যবৃদ্ধির ফলে দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার থেকে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াবে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, যা আজ পর্যন্ত ছিল ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা। অর্থাৎ এক দিনেই ভরিতে দাম বাড়ছে ৪ হাজার ১৯৯ টাকা।

একইসঙ্গে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা। আজ যা বিক্রি হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকায়। ফলে এ ক্ষেত্রে ভরিতে দাম বাড়ছে ৪ হাজার ২৪ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বুধবার থেকে দাঁড়াবে ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা, যা আজ ছিল ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা। অর্থাৎ ভরিতে বাড়ছে ৩ হাজার ৪৪১ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণের দামও বাড়ানো হয়েছে। আজ পর্যন্ত প্রতি ভরি সনাতন স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা। বুধবার থেকে ভরিতে ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ছে। বাজুসের তথ্য অনুযায়ী, বুধবার থেকে প্রতি ভরি রুপার দাম বাড়বে ১৭৫ টাকা। এতে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়াবে ৫ হাজার ১৩২ টাকা, যা আজ পর্যন্ত ছিল ৪ হাজার ৯৫৭ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের