পুঁজিবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ২১, সিএসইতে কমেছে ৩৮ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৬, ১৬:৩০আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৬:৩১


ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।
এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২১ পয়েন্ট এবং সিএসসিএক্স কমেছে ৩৮ পয়েন্ট।
গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ১৯৩ কোটি ৪৮ লাখ টাকা। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৪০ কোটি ৭ লাখ টাকা। গত সোমবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৫৩২ কোটি ৬০ লাখ টাকা।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩১৭ কোটি ৮৪ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৯০ কোটি ৩৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৭২ কোটি ৫৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ৬৫ পয়েন্টে এবং ৭ দশমিক ৮৪ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৭০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৯০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডেল্টা-ব্রাক হাউজিং, বিএসআরএম লিমিটেড, সাপোর্ট লিমিটেড, লংকা-বাংলা ফিন্যান্স, ইবনে সিনা, তিতাস গ্যাস, জিএসপি ফিন্যান্স, বেক্স ফার্মা, কেয়া কসমেটিকস এবং আমান ফিড।
মঙ্গলবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২১ কোটি ২৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪২ কোটি ২১ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ২০ কোটি ৯৩ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৩৮ পয়েন্ট কমে ৮ হাজার ২৫৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬০ দশমিক ২০ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৮৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ পয়েন্ট কমে ৯৮৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৪ দশমিক ৭৮ পয়েন্ট কমে ১২ হাজার ২৬৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ১৩৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  বিএসআরএম লিমিটেড, কেডিএস এক্সেসরিজ, সাপোর্ট লিমিটেড, বেঙ্গল উইন্ডসর, বেক্সিমকো লিমিটেড, ড্রাগন সোয়েটার, কেয়া কসমেটিকস, লংকা-বাংলা ফিন্যান্স, জিএসপি ফিন্যান্স এবং লাফার্জ সুরমা সিমেন্ট।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী