অডিটের নামে করদাতাদের কাছে অর্থ চেয়ে প্রতারণা, সতর্ক করলো এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৬, ১১:৩৩আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১১:৩৪

কর নথি (ফাইল) অডিটের কথা বলে করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে করদাতাদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার (৫ জুলাই) এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে, এক শ্রেণীর প্রতারক বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কর নথি অডিটে পড়েছে বলে দাবি করছে। পরে অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করা হচ্ছে এবং অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এনবিআর স্পষ্টভাবে জানিয়েছে, কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে তাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মুঠোফোন নম্বর কিংবা অননুমোদিত কোনো মাধ্যমে করদাতার সঙ্গে যোগাযোগ করেন না। কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী শুধু আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই সংশ্লিষ্ট করদাতাকে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর-সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদসহ মোবাইল ব্যাংকিং সেবা বা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের কোনো এখতিয়ার রাখেন না।

এ ধরনের সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছে এনবিআর।

একই সঙ্গে এনবিআরের কর্মকর্তা পরিচয়ে কেউ অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানোর এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড বলেছে, করদাতাদের হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই কোনো অবস্থাতেই প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতিতে পড়ে ব্যক্তিগতভাবে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
কর ব্যবস্থায় ‘বিপ্লব’ ও অর্থনৈতিক সংস্কার তদারকিতে নতুন কাঠামোর প্রস্তাব
সিআইসির মহাপরিচালক হলেন সেলিনা, পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
সর্বশেষ খবর
শিশুকে নিয়ে আকাশপথে ভ্রমণ: আগে থেকেই যে প্রস্তুতিগুলো নেবেন
শিশুকে নিয়ে আকাশপথে ভ্রমণ: আগে থেকেই যে প্রস্তুতিগুলো নেবেন
সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী
সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
রোহিঙ্গা সংকট সমাধানে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
নিজের মাথায় গুলি করলেন সাবেক ব্যাংক কর্মকর্তা, অন্তঃসত্ত্বা স্ত্রী বললেন পিস্তল পেলো কোথায়?
নিজের মাথায় গুলি করলেন সাবেক ব্যাংক কর্মকর্তা, অন্তঃসত্ত্বা স্ত্রী বললেন পিস্তল পেলো কোথায়?
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী