৪শ’র কাঁচা মরিচ নামলো ৮০ টাকায় 

হিলি প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৬, ১৪:১৮আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৪:৩৩

সম্প্রতি দেশের খুচরা বাজারে ৪০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হয়েছে কাঁচা মরিচ। এ পরিস্থিতিতে দেশের বাজার স্থিতিশীল করতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। আমদানির পর সেখানকার পায়কারি বাজারে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে মরিচ। 

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে গত ৩ আগস্ট প্রথম কাঁচামরিচ আমদানি হয়। এ দিন বন্দর দিয়ে ৪টি ট্রাকে ২৯ টন ৪৪০ কেজি কাঁচামরিচ আমদানি হয়। ৪ আগস্ট ১২টি ট্রাকে ৭৫ টন ৫২০ কেজি আমদানি হয়। এরপর গতকাল (৬ আগস্ট) ৮টি ট্রাকে ৬২ টন ৬৮০ কেজি কাঁচা মরিচ আমদানি হয়।  প্রথমদিন বন্দরে প্রতি কেজি কাঁচা মরিচ ১৬০ টাকা দরে বিক্রি হলেও পরে দিন তা কমে ১৪০ টাকায় নেমে আসে। বর্তমানে তা আরও কমে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হয়েছে।

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি

হিলি স্থলবন্দরে কাঁচা মরিচ কিনতে আসা আব্দুর রাজ্জাক বলেন, দেশীয় কাঁচা মরিচের সরবরাহ কম থাকায় দাম খানিকটা ঊর্ধ্বমুখী। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার লক্ষ্যে হিলি স্থলবন্দরে এসেছি কাঁচামরিচ কিনতে। তবে প্রথম দিকে আমদানি কম থাকায় বন্দর থেকে প্রতিকেজি ১৬০টাকা কেজি দরে কিনে মোকামে পাঠিয়েছিলাম। এখন আমদানি বাড়ায় দিন দিন দাম কমছে। গতকাল বন্দরে প্রতি কেজি নিম্ন মানের মরিচ ৮০ টাকা, ভালোগুলো ৯০ থেকে ১০০ টাকা বা কিছু ১১০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এতে করে আমরা যারা পাইকার তাদের সুবিধা হয়েছে। আমরা কম দামে কিনতে পারছি। মোকামে পাঠাতে পারছি। তাই মানুষজনও আগের তুলনায় কম দামে খেতে পারছে।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক নাহিদ হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল। দাম বাড়তে বাড়তে স্থানভেদে ৩০০ থেকে ৪০০ টাকায় উঠে গিয়েছিল। সরকার আমদানির অনুমতি দেওয়ায় দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ এখন স্বাভাবিক।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন বলেন, দেশে কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠলে গত রবিবার সরকার পুনরায় ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয়। সারাদেশের মতো হিলি স্থলবন্দরের বেশ কয়েকজন আমদানিকারক বিপুল পরিমাণ কাঁচামরিচ আমদানির অনুমতি পায়। ফলে দীর্ঘ সাড়ে ৮ মাস বন্ধের পর গত সোমবার থেকে আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। 

হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হয়েছিল।

/আইএএম/
সম্পর্কিত
এক বন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ৫২ টন কাঁচা মরিচ
একদিনে ৩০০ থেকে নেমে ১৫০ টাকা কাঁচা মরিচ 
কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন
সর্বশেষ খবর
সবুজের আলিঙ্গনে হারিয়ে যেতে চাইলে ঘুরে আসুন মিঠাপুকুরের ইকো পার্ক
সবুজের আলিঙ্গনে হারিয়ে যেতে চাইলে ঘুরে আসুন মিঠাপুকুরের ইকো পার্ক
সিলেটে দুই বাসের সংঘর্ষ: নিহত বেড়ে ৯
সিলেটে দুই বাসের সংঘর্ষ: নিহত বেড়ে ৯
বনানীতে আ: লীগ ও সহযোগী সংগঠনের ৭ জন আটক
বনানীতে আ: লীগ ও সহযোগী সংগঠনের ৭ জন আটক
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র