স্বর্ণের দাম আবারও বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ আগস্ট ২০২৬, ১০:২৬ আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১০:২৬

দেশের বাজারে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও বাড়ানো হলো স্বর্ণের গহনার দাম। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের গহনার দাম বেড়েছে ৪৭০ টাকা। নতুন দামে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৪৬ হাজার ১১২ টাকা।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় শনিবার সকালে নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ১০০ টাকা। এতে প্রতি ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৪৬ হাজার ১১২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ১৫০ টাকা, যা প্রতি ভরিতে প্রায় ২ লাখ ৩৫ হাজার ৩৭৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৩০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের গহনার দাম ১৪ হাজার ১৩০ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার গহনার দামও বাড়িয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৪৭০ টাকা। ২১ ক্যারেটের দাম ৪৫০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গহনার প্রতি গ্রাম দাম নির্ধারণ করা হয়েছে ২৯০ টাকা।

এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দাম বাড়ায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম বেড়েছে আরও প্রায় ৫ হাজার ৪৮৪ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় এবং কেনাবেচার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন নির্ধারিত মূল্য কার্যকর থাকবে।

/জিএম/আইএএম/
সম্পর্কিত
দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম
পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে এক হাজার ৪৩ ভরি স্বর্ণ, ১২‌ কে‌জি রুপা
চার দিন পর আবারও বাড়লো সোনার দাম, ভরি কত
সর্বশেষ খবর
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা