আরও কমলো সোনা-রুপার দাম, ভরি কত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৭ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৮

দেশের বাজারে সোনা ও রুপার গহনার দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর করেছে সংগঠনটি। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৩৩৬ টাকা। একই মানের প্রতি ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৪৫ টাকা।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম আগের ২ লাখ ২৬ হাজার ৪০০ টাকা থেকে কমে ২ লাখ ২৪ হাজার ৩৩৬ টাকা হয়েছে। অর্থাৎ, প্রতি ভরিতে দাম কমেছে ২ হাজার ৬৪ টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সোনা ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোনার নতুন দাম কত

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ৩৩৬ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৬৮০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৮৩ হাজার ৫২০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ১১২ টাকা।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার গহনার দাম ১৯ হাজার ২২০ টাকা, ২১ ক্যারেটের ১৮ হাজার ৩৫৫ টাকা, ১৮ ক্যারেটের ১৫ হাজার ৭৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার গহনার দাম প্রতি গ্রাম ১২ হাজার ৮৮০ টাকা।

রুপার গহনার নতুন দাম

সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৮৪৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৭০ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ১৪০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গহনার দাম ২ হাজার ৩৮০ টাকা।

প্রতি গ্রাম হিসাবে ২২ ক্যারেটের রুপার গহনার দাম ৩৩০ টাকা, ২১ ক্যারেটের ৩১৫ টাকা, ১৮ ক্যারেটের ২৭০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গহনার দাম ২০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

গহনা কিনতে মজুরি দিতে হবে আলাদা

বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা ও ধরন অনুযায়ী মজুরি দিতে হবে। অর্থাৎ, গহনা কেনার ক্ষেত্রে নির্ধারিত দামের সঙ্গে প্রযোজ্য মজুরি যোগ হবে।

এ ছাড়া পুরোনো গহনা বদলে নতুন গহনা নেওয়ার ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ১২ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে। আর পুরোনো গহনা বিক্রি বা কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম প্রযোজ্য। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন মূল্যতালিকা কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।

/জিএম/আইএএম/
সম্পর্কিত
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
আজকের বাজারে স্বর্ণের ভরি কত?
সোমবার বন্ধ থাকবে দেশের সব স্বর্ণের দোকান
সর্বশেষ খবর
বরিশালে ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার
বরিশালে ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার
‘মাড়ার ওপর খাড়ার ঘাঁ’ এখন মুদিপণ্য 
‘মাড়ার ওপর খাড়ার ঘাঁ’ এখন মুদিপণ্য 
সৌদি ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করলো দুই দেশ
সৌদি ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করলো দুই দেশ
আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় প্রাণ গেলো বিএনপি নেতা ও এসআইয়ের
আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় প্রাণ গেলো বিএনপি নেতা ও এসআইয়ের
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান