‘প্রান্তিক’ জনগোষ্ঠীর জন্য ভাতা সামান্য হলেও বাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৬, ২০:৫৭আপডেট : ০২ জুন ২০১৬, ২১:১১

চা শ্রমিক তৃতীয় লিঙ্গ, বেদে, চা শ্রমিকসহ ‘প্রান্তিক’ জনগোষ্ঠীর জন্য বরাদ্দ সামান্য হলেও বাড়ানো হয়েছে। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীদের ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে সরাসরি প্রদান করা হবে, যার মাধ্যমে দ্রুত ও সঠিক সময়ে ভাতা প্রাপ্তি নিশ্চিত হবে এবং আর্থিক খাতে অন্তর্ভুক্তি বাড়বে।
২০১৬-১৭ বাজেট প্রস্তাব অনুযায়ী, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের অধীনে তাদের বিশেষ ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের ভাতা ৪০০ টাকা হতে বাড়িয়ে ৫০০ টাকায় উন্নীত করার পাশাপাশি চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির বরাদ্দ ১০ কোটি টাকা হতে বাড়িয়ে ১৫ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়।
উল্লেখ্য, আজ তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এক লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা রাখা হয়েছে। প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ব্যয় এক লাখ ১৭ হাজার ২৭ কোটি টাকা এবং অনুন্নয়ন ব্যয় এক লাখ ৮৮ হাজার ৯৬৬ কোটি টাকা ধরা হয়েছে।

/ইউআই /এএইচ /

আরও খবর পড়ুন-

শিক্ষা ইংরেজি মাধ্যমে পড়তে খরচ বাড়বে

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের