নরসিংদীর ২ শপিং প্লাজার কেউ ভ্যাট দেয় না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২১, ০১:০৯আপডেট : ২৬ মে ২০২১, ০১:০৯

নরসিংদীর দুই শপিং প্লাজার ২৩৪টি দোকানের একজন ব্যবসায়ীও ভ্যাট দেন না। একটিমাত্র দোকান ভ্যাট নিবন্ধন নিলেও এখন পর্যন্ত কোনও ভ্যাট পরিশোধ করেনি। মার্কেট দুটি হলো, নরসিংদীর ইনডেক্স প্লাজা ও জামান শপিং কমপ্লেক্স। মঙ্গলবার (২৫ মে) ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের জরিপ দল নরসিংদী এলাকায় মার্কেট জরিপ পরিচালনাকালে এ তথ্য বেরিয়ে আসে।

নরসিংদী শহরের প্রাণকেন্দ্রেই এই দুটো শপিং কমপ্লেক্স গড়ে উঠেছে। এসব শপিং মলে তৈরি পোশাক, জুতা, জুয়েলারি, স্টেশনারিজ, ইলেক্ট্রনিক্স, ডিপার্টমেন্টালসহ বিভিন্ন পণ্যের দোকান রয়েছে। ভ্যাট আইন অনুসারে এদের প্রত্যেকের বিক্রির ওপর ৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য। ক্ষেত্রবিশেষ ক্রেতার কাছ থেকে ভ্যাট আদায় করা হলেও তা সরকারি কোষাগারে জমা করা হয়নি।

এ বিষয়ে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, আজকের জরিপে দেখা গেছে, প্রায় শতভাগ ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাটের নিবন্ধন নেই। আইনের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও তারা ভ্যাট দেয় না।

জানা গেছে, উভয় মার্কেট নরসিংদীর ব্যস্ততম স্টেশন রোডে অবস্থিত। মার্কেট দুটো কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। প্রথমটি ৪ তলা ও পরেরটি ৩ তলাবিশিষ্ট। মঙ্গলবার (২৫ মে) পরিচালিত জরিপে অংশ নেন ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক মো. মাহিদুল ইসলাম ও তার দল।

জরিপ অনুযায়ী দেখা যায়, ইনডেক্স প্লাজা মার্কেটের মোট দোকান সংখ্যা ২১৪টি। এর মধ্যে অনিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ২১৩টি। ভ্যাটে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা পাওয়া যায় মাত্র ১টি। এর নাম লালজবা কসমেটিক্স। এই নিবন্ধিত প্রতিষ্ঠান গত ১০ মাসে কোনও ভ্যাট পরিশোধ করেনি। প্রতিষ্ঠানটি শূন্যহারে রিটার্ন দাখিল করেছে। এই জরিপে ইনডেক্স মার্কেটে নিয়মিত ভ্যাট প্রদান করে এমন কোনও প্রতিষ্ঠান পাওয়া যায়নি।

নরসিংদীর জামান শপিং কমপ্লেক্স মার্কেট পরিদর্শনকালে দেখা যায়, এ মার্কেটে মোট দোকান সংখ্যা ২৩টি। এর মধ্যে ২০টি দোকান চালু আছে। সবগুলোই অনিবন্ধিত। কোনও প্রতিষ্ঠানের নিবন্ধন নেই। এসব প্রতিষ্ঠান কোনো ভ্যাট প্রদান করে না।

প্রসঙ্গত, ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন বিপণিবিতান, শপিং মল, কারখানা ও সেবা প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকি ধরতে গতকাল চারটি টিম গঠন করে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এনবিআরের নির্দেশনা অনুযায়ী, এ চারটি জরিপ টিম রাজধানী ও রাজধানীর বাইরে বিভিন্ন বিপণিবিতান, শপিং মল, কারখানা ও সেবা প্রতিষ্ঠানে পরিদর্শন করে।

/জিএম/এফএএন/

/এফএএন/
সম্পর্কিত
বাজেটে আসছে ভ্যাটের ‘মহাঝড়’, ছাড় পাচ্ছে না ছোট ব্যবসাও 
হয়রানি মুক্ত কর সেবা নিশ্চিতে ‘ফেসলেস’ সিস্টেম আনছে এনবিআর
গ্রাম থেকেও ভ্যাট নিতে চায় সরকার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম