মুন্সীগঞ্জ শিল্প পার্কে সাড়ে চার লাখ মানুষের কর্মসংস্থান হবে: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২২, ২১:৩২আপডেট : ২১ মে ২০২২, ২১:৩২

২০২৩ সালের জুনের মধ্যে মুন্সীগঞ্জের বিসিক কেমিক্যাল শিল্প-পার্কের প্লট বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শনিবার (২১ মে) মুন্সীগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনকালে এ কথা বলেন মন্ত্রী।

এসময় শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিসিক চেয়ারম্যান মুহা. মাহবুবুর রহমান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও প্রকল্প পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

বিসিক চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, বিসিক কেমিক্যাল শিল্প পার্ক হবে পরিবেশবান্ধব। এখানে আধুনিক ফায়ার ফাইটিং ব্যবস্থাসহ সব আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে কেমিক্যাল শিল্প উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেওয়া হবে।

শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, বিসিক কেমিক্যাল শিল্প-পার্ক প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। মুন্সীগঞ্জ জেলায় বিসিক কেমিক্যাল শিল্প-পার্ক, বিসিক মুদ্রণ শিল্প-পার্ক, হালকা প্রকৌশল ও বৈদ্যুতিক পণ্য উৎপাদন শিল্প-পার্ক, প্লাস্টিক শিল্প-পার্ক বাস্তবায়ন হচ্ছে। এরই মধ্যে বিসিক এপিআই শিল্প-পার্ক বাস্তবায়িত হয়েছে। ফলে মুন্সীগঞ্জ জেলা মাল্টিসেকটোরাল শিল্প হাব হিসেবে গড়ে উঠবে।

শিল্পমন্ত্রী বলেন, মুন্সীগঞ্জের বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রত্যক্ষভাবে ৮০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। সব মিলিয়ে পরোক্ষভাবে সাড়ে চার লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে এই শিল্প-পার্ক।

/এসআই/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী