আন্দোলনের পর ঢাকা কাস্টমস হাউজে কর্মচাঞ্চল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৫, ১১:৩৪আপডেট : ২৬ মে ২০২৫, ১১:৩৪

টানা আন্দোলনের পর সোমবার (২৬ মে) সকাল থেকে কর্মচাঞ্চল্য ফিরেছে ঢাকা কাস্টমস হাউজে। কর্মকর্তারা ফিরেছেন স্বাভাবিক কার্যক্রমে। আমদানি পণ্য খালাস ও রফতানি কার্যক্রম রয়েছে স্বাভাবিক।

ঢাকা কাস্টমস হাউজের মুখপাত্র কর্মকর্তা বরুণ দাস বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার সকাল থেকেই আমাদের কার্যক্রম স্বাভাবিক। প্রতিটি কর্মকর্তাই তাদের নিজ নিজ স্বাভাবিক কাজে রয়েছেন। এক্সপোর্ট, ইমপোর্ট, কুরিয়ারসহ প্রত্যেকটি ইউনিট এখন স্বাভাবিক রয়েছে।

গত ১২ মে মধ্যরাতে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়। এরপর ১৪ মে থেকে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা চার দফা দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃত্বে কর্মসূচি পালন করে আসছিলেন। দাবিগুলো হলো– জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে; এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে; রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সুপারিশ জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করতে হবে।

সর্বশেষ রবিবার (২৫ মে) সরকারের সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সমঝোতা হয়। ওইদিন বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, অর্থ মন্ত্রণালয়ের আজকের ঘোষণায় স্পষ্ট হয়েছে, এনবিআর বিলুপ্ত হচ্ছে না। একে সরকারের অধীন একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগ হিসেবে শক্তিশালী করা হবে। পাশাপাশি রাজস্ব নীতি প্রণয়নের জন্য আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন এবং চলতি অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন না আনা পর্যন্ত তা কার্যকর না করার সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। আন্দোলন প্রত্যাহার করলেও এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে চলমান অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

অর্থ উপদেষ্টার দফতর থেকে জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনবিআরকে একটি বিশেষায়িত বিভাগ হিসেবে গড়ে তোলা হবে এবং রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা কাঠামো পৃথকীকরণে সংশোধিত অধ্যাদেশ চূড়ান্ত করা হবে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে। তার আগ পর্যন্ত অধ্যাদেশটি কার্যকর হবে না। এরপর মূলত আন্দোলন স্থগিত হয়ে যায়।

/আইএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি