রবিবার থেকে ঢাকায় ব্যাংকখাতের দুদিনের আন্তর্জাতিক সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪০

ব্যাংকখাতের দুদিনের আন্তর্জাতিক সম্মেলন ব্যাংকখাতের ওপর গবেষণা করা দেশ-বিদেশের ১৩৭ গবেষক ও আরও কয়েকশ ব্যাংকারদের নিয়ে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আগামীকাল রবিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে।
ঢাকার বিআইবিএম মিলনায়তনে এই কনফারেন্সের আয়োজন করছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস অ্যান্ড সোস্যাল সায়েন্স। ৬৪টি গবেষণাপত্র এই সম্মেলনে উপস্থাপিত হবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের টেনিসি স্টেট ইউনিভার্সিটি,অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া এবং সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির সহযোগিতায় এ সম্মেলন শেষ হবে আগামী ২৬ সেপ্টেম্বর।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করবেন। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দীন।

সম্মেলনের প্রথম দিন দেশ-বিদেশ থেকে আগত গবেষকদের ৬৪টি গবেষণাপত্র উপস্থাপিত হবে। দ্বিতীয় দিনে পেশাজীবীদের জন্য তিনটি কর্মশালার আয়োজন করা হয়েছে; যেখানে দেশ-বিদেশের বিশেষজ্ঞরা ব্যাংকিং সম্পর্কিত সমসাময়িক বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করবেন।

সম্মেলনের মূল বিষয়বস্তু ঠিক করা হয়েছে- ‘Towards Research Excellence in Business and Social Sciences’। গবেষণায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পলিসি তৈরিতে উৎসাহিত করার জন্যই এই শিরোনামকে মূল বিষয়বস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে। বিশেষভাবে এই সম্মেলন বাংলাদেশ ও বহির্বিশ্বের অর্থনীতির কার্যপদ্ধতি সম্পর্কে বস্তুনিষ্ঠ জ্ঞান বৃদ্ধিসহ অর্থ ও মূলধন বাজার সম্পর্কিত গবেষণার বিভিন্ন পদ্ধতি, মডেল ও বিশ্লেষণ পদ্ধতির উৎকর্ষ সাধনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

এই সম্মেলনের একটি মূল উদ্দেশ্য হলো- আর্থিকখাতের গবেষক ও নীতি নির্ধারকদের মধ্যে ব্যবধান কমিয়ে আনা। এ আয়োজন গবেষকদের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে বিভিন্ন মতামত উপস্থাপিত হবে। অর্থনৈতিক উন্নয়ন, ঋণের প্রবৃদ্ধি, সুদের হার ও বিনিময় হার ইত্যাদি নির্ধারণ বিষয়ে গবেষণা হওয়া প্রয়োজন। অধিকন্তু, ঋণ বিশ্লেষণ এবং সুদের হার নির্ধারণ বিষয়ে নীতিনির্ধারকদের সঙ্গে গবেষকদের আলোচনা ও মতবিনিময়ের প্রয়োজন রয়েছে।

এ সম্মেলন আয়োজনের দ্বিতীয় উদ্দেশ্য হলো- গবেষক এবং নীতিনির্ধারকদের জন্য বাস্তবধর্মী মডেল খুঁজে বের করা। একটি মডেলের বিশুদ্ধতা নীতিনির্ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর একটি বিশুদ্ধ মডেল পাওয়ার জন্য গবেষণার মান নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। এই ধরনের আন্তর্জাতিক কনফারেন্স গবেষকদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করবে, যার ফলশ্রুতিতে নতুন বিশুদ্ধ মডেল তৈরির পথ সুগম হবে।
/জিএম/এবি/

 আরও পড়ুন

‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী বাংলাদেশ’

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী