লকডাউনে ব্যাংক কীভাবে চলবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২১, ১৪:০২আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৪:০২

করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। তবে দেশের অর্থনৈতিক লেনদেনের অন্যতম প্রধান মাধ্যম ব্যাংক খাত কীভাবে চলবে তা নিয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। ব্যাংকের শাখাগুলো কীভাবে চলবে তাও জানেন না ব্যাংকের ব্যবস্থাপক বা ম্যানেজাররা।

এদিকে সরকারের লকডাউনে যাওয়ার ঘোষণাকে আমলে নিয়ে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে বসেছেন। বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত আসতে পারেনি বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

অবশ্য ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ ব্যাংক যেভাবে চলতে বলবে, ব্যাংকগুলো সেভাবেই চলবে। এ প্রসঙ্গে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবির সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘আমরা আশা করছি, আগামীকাল রবিবার বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে আমাদের একটি নির্দেশনা বা গাইডলাইন দেবে। সোমবার থেকে যেহেতু লকডাউন, সেহেতু আমরা সোমবার থেকেই সরকারের ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানতে পারবো।’

এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর বলেন, ‘লকডাউন হয়ে গেলে ব্যাংকে গ্রাহক আসবে কোত্থেকে। ফলে সাত দিন ব্যাংক বন্ধ রাখা যেতে পারে। তবে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যেখানে খুব প্রয়োজন সেখানে ব্যাংক সীমিত আকারে চালু রাখা যেতে পারে।’

এদিকে শনিবার (৩ এপ্রিল) ভার্চুয়াল ব্রিফিংয়ে আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, করোনা সংক্রমণ রোধ করতে সরকার ২-৩ দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে।

দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো না খোলা এবং কোনও পাবলিক পরীক্ষা না নিতে সরকারকে পরামর্শ দেয় স্বাস্থ্য অধিদফতর। মার্চের শেষ দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ লকডাউন দেওয়ার প্রস্তাবও রাখেন স্বাস্থ্য কর্মকর্তারা। গত ২৯ মার্চ সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ১৮ দফা নির্দেশনাও জারি করে সরকার।

 

/জিএম/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম