আমানত বিমা প্রিমিয়াম হিসাবায়নে বিঘ্ন সৃষ্টি হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৪

ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইন্সুরেন্স বিভাগকে অবগত না করার কারণে আমানত বিমা প্রিমিয়াম হিসাবায়ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, আমানত বিমা প্রিমিয়াম হিসাবায়নের লক্ষ্যে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে তাদের আমানত বিমা প্রিমিয়াম নির্ধারণী সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলি ষান্মাষিক ভিত্তিতে নির্ধারিত ছকে ডিপোজিট ইন্সুরেন্স বিভাগে দাখিলের নির্দেশনা রয়েছে। তবে সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে, ষান্মাষিক ভিত্তিতে বিবরণী দাখিল করলেও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ হতে প্রদত্ত গুরুত্বপূর্ণ অনুমোদন বা নির্দেশনার মাধ্যমে ব্যাংকগুলোর রেগুলেটরি বিধিবিধান পরিপালনে পরিবর্তন এমনকি ব্যাংকিংয়ের মৌলিক পরিবর্তন ঘটলেও তা যথাসময়ে অত্রবিভাগকে অবগত না করার কারণে আমানত বিমা প্রিমিয়াম হিসাবায়ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক আরও বলছে, ব্যাংকসমূহের যেকোনও ধরনের মৌলিক পরিবর্তন (সাময়িক/স্থায়ী) যা আমানত বিমা প্রিমিয়াম হিসাবায়নের ক্ষেত্রে প্রভাব রাখতে পারে, তা যথাসময়ে অত্রবিভাগকে অবহিত করার পরামর্শ দেওয়া হলো।

 

/জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী