পদত্যাগ করলেন ব্যাংক এশিয়ার এমডি আদিল চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৩, ২০:৩৬আপডেট : ৩১ জুলাই ২০২৩, ২০:৩৬

দায়িত্ব নেওয়ার আট মাসের মাথায় পদত্যাগ করেছেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ বিল্লাহ আদিল চৌধুরী।

জানা গেছে, গত বুধবার আদিল চৌধুরী পদত্যাগপত্র জমা দেন। এরপর বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় অংশ নেননি তিনি। বৃহস্পতিবার ব্যাংকটির অতিরিক্ত এমডি শফিউজ্জামানকে এমডি পদে চলতি দায়িত্ব দেওয়া হয়।

জানা গেছে, একটি ঋণ প্রস্তাব অনুমোদনকে কেন্দ্র করে  আদিল চৌধুরী পদত্যাগপত্র জমা দেন। অবশ্য তার পদত্যাগপত্রটি এখনও ব্যাংকটির পরিচালনা পর্ষদে গৃহীত হয়নি।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি পদে নিয়োগ দেওয়া হয় আদিল চৌধুরীকে। এর আগে ২০২০ সালের আগস্টে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে ব্যাংক এশিয়ায় যোগ দিয়েছিলেন আদিল চৌধুরী। এরপর তিনি অতিরিক্ত এমডি হিসেবে পদোন্নতি পান।

আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি তাতে সাড়া দেননি।

/জিএম/এমএস/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি