বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৬, ১৫:২৬আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৫:৩০

জ্বালানি সাশ্রয় ও শিক্ষা খাতের পরিবহন ব্যবস্থাকে আধুনিক করতে স্কুলে ব্যবহৃত বৈদ্যুতিক বাস (ইলেকট্রিক স্কুল বাস) আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) জারি করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট পরামর্শ সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, গণপরিবহন খাতে জ্বালানির ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিতে সরকার ধাপে ধাপে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, পরিবহন খাতে জ্বালানির ওপর নির্ভরতা কমাতে চায় সরকার। এ লক্ষ্যেই স্কুল শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক মওকুফ করা হবে।

আবদুর রহমান খান আরও জানান, আসন্ন জাতীয় বাজেট ঘোষণার জন্য অপেক্ষা না করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এ জন্য খুব দ্রুত একটি এসআরও জারি করা হবে।

তিনি বলেন, ইলেকট্রিক ভেহিকেল বা ইভি খাতে আগামী বাজেটে আরও কিছু নীতিগত পরিবর্তন আসবে। তবে স্কুল বাস আমদানিতে শুল্ক অব্যাহতির বিষয়টি আমরা বাজেট পর্যন্ত অপেক্ষা করব না; দ্রুতই এটি কার্যকর করা হবে।

এনবিআর সূত্রে জানা গেছে, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে গণপরিবহনে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে একদিকে জ্বালানি ব্যয় কমবে, অন্যদিকে পরিবেশ দূষণও হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।

/জিএম/আরকে/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি