জ্বালানি ও অবকাঠামো খাতে সহযোগিতা বাড়াতে ঢাকায় ‘সেইফকন ২০২৬’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৬, ১৯:৩৪আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৯:৩৪

নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘১১তম সেইফকন ২০২৬’।

বৃহস্পতিবার (১৬) এপ্রিল রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে এ প্রদর্শনী চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

আয়োজকরা জানান, এ প্রদর্শনীর মূল লক্ষ্য অবকাঠামো নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট পাওয়ার ও লাইটিং, পানি ব্যবস্থাপনা, টিম্বার এবং ইঞ্জিনিয়ার্ড উডসহ সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তির প্রসার ও উন্নয়ন। দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নিয়ে তাদের পণ্য, প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধান উপস্থাপন করছে।

তাদের মতে, এ আয়োজন ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি, প্রযুক্তি বিনিময় এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নীতিনির্ধারক, প্রকৌশলী, উদ্যোক্তা ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ, ঢাকায় নিযুক্ত তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলিউর্ট, জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট (২০২৬) আরেফিন রাফি আহমেদ, কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সির (কেওটিআরএ) ডেপুটি ডিরেক্টর সুনঘুন লি, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) সহ-সভাপতি ওয়াং হংবো, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সিনিয়র সহ-সভাপতি এ. জেড. এম. আজিজুর রহমান এবং সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলম।

আয়োজকরা আশা করছেন, ‘সেইফকন ২০২৬’ দেশের টেকসই অবকাঠামো উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

/এসআই/এমএএল/
সম্পর্কিত
গণশুনানি আজআলোচনায় বিদ্যুতের দামবৃদ্ধি
নবায়নযোগ্য জ্বালানিতে পিছিয়ে থাকলেও সৌরবিদ্যুতে অগ্রগতি: জ্বালানিমন্ত্রী
সংকট উত্তরণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি