সঞ্চয়পত্রের সুদ হার নিয়ে নতুন সিদ্ধান্ত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জুলাই ২০২৬, ২১:১২ আপডেট : ০৬ জুলাই ২০২৬, ২১:১২

জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের দ্বিতীয়ার্ধ অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমে জানুয়ারি-জুন মেয়াদে কার্যকর থাকা একই সুদের হার ও শর্ত বহাল থাকবে। 

সোমবার (৬ জুলাই) এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। পরে নির্দেশনাটি দেশের সব তফসিলি (বাণিজ্যিক) ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে জাতীয় সঞ্চয় স্কিমগুলোর জন্য যে সুদের হার ও বিনিয়োগ-সংক্রান্ত শর্ত কার্যকর ছিল, আগামী ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্তও তা অপরিবর্তিত থাকবে। ফলে নতুন বিনিয়োগকারী এবং নির্ধারিত সময়ে সঞ্চয় স্কিমে বিনিয়োগকারী গ্রাহকরা আগের মতোই বিদ্যমান সুদের হার অনুযায়ী মুনাফা পাবেন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) গত ২ জুলাই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনের আলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুদের হার অপরিবর্তিত রাখায় জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান মুনাফার কাঠামো ও অন্যান্য শর্তে কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ চলতি বছরের শেষ দিন পর্যন্ত সঞ্চয় স্কিমের সব ধরনের বিনিয়োগ আগের নিয়মেই পরিচালিত হবে। 

নীতিনির্ধারকদের মতে, সুদের হার স্থিতিশীল রাখার এই সিদ্ধান্ত একদিকে যেমন ক্ষুদ্র সঞ্চয়কারীদের আস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে, অন্যদিকে সরকারের অভ্যন্তরীণ ঋণ ব্যবস্থাপনাতেও ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করবে। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত