পদ্মা ব্যাংক বন্ধের সিদ্ধান্ত হয়নি: বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৬, ২১:৫৪ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ২১:৫৪

পদ্মা ব্যাংকসহ দেশের কোনও ব্যাংক বন্ধ বা অবসায়নের সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক। আপাতত কোনও ব্যাংক বন্ধ করার পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

সম্প্রতি একটি গণমাধ্যমে ‘পদ্মা ব্যাংক বন্ধ হচ্ছে’ এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকটির আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও সেটিকে বন্ধ করে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।

আরিফ হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পদ্মা ব্যাংকসহ দেশের কোনও ব্যাংক বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক। আপাতত কোনো ব্যাংক বন্ধ করার পরিকল্পনাও নেই।’

সম্প্রতি তাকে উদ্ধৃত করে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমাকে কোট করে যে রিপোর্টটা পাবলিশ হয়েছে, সেটা সম্পূর্ণ ভুল রিপোর্ট। আমি তেমন কথা বলিনি।’

তিনি বলেন, কোনো ব্যাংকের আর্থিক অবস্থা দুর্বল হলে তা নিয়ে বাংলাদেশ ব্যাংকে আলোচনা হওয়া স্বাভাবিক। তবে কোনো ব্যাংকের পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়া মানেই সেটি বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে, এমনটা নয়।

আরিফ হোসেন খান বলেন, ‘আসলে ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, এমন কোনো আলোচনা বাংলাদেশ ব্যাংকে হয়নি। কোনো ব্যাংকের অবস্থা খারাপ হলে আমরা সেটা নিয়ে আলোচনা করি। শুধু পদ্মা ব্যাংক কেন, আরও ব্যাংক নিয়ে এমন আলোচনা হয়েছে। সেখান থেকে রিপোর্ট করেছে পদ্মা ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। এটা পুরোপুরি ভুল তথ্য। এটা করা ঠিক হয়নি।’

আর্থিক সংকটে পদ্মা ব্যাংক

ব্যাংক বন্ধের সিদ্ধান্ত না হলেও পদ্মা ব্যাংকের আর্থিক দুর্বলতা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। বিশেষ করে খেলাপি ঋণ, মূলধন সংকটসহ বিভিন্ন আর্থিক সূচকে ব্যাংকটির দুর্বলতা নিয়ে নিয়ন্ত্রক সংস্থার নজর রয়েছে।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত পদ্মা ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ৫ হাজার ৫৩৮ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৪ হাজার ৯৩৩ কোটি টাকা খেলাপি হিসেবে দেখানো হয়েছিল। আগের বছরের জুনে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ৫ হাজার ১৩১ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, কোনো ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি হলে নিয়ন্ত্রক সংস্থা পরিস্থিতি পর্যালোচনা করে এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেয়। এমন পর্যালোচনা ব্যাংক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের সমান নয়।

ফারমার্স ব্যাংক থেকে পদ্মা

২০১৩ সালে ‘ফারমার্স ব্যাংক’ নামে কার্যক্রম শুরু করে ব্যাংকটি। কয়েক বছরের মধ্যেই নানা অনিয়ম ও আর্থিক সংকটে পড়ে ব্যাংকটি। এরপর পরিচালনা পর্ষদ পুনর্গঠন, মালিকানায় পরিবর্তন এবং মূলধন জোগানের মাধ্যমে ব্যাংকটিকে টিকিয়ে রাখার উদ্যোগ নেওয়া হয়।

২০১৯ সালের ২৯ জানুয়ারি ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক’ করা হয়।

নাম পরিবর্তনের পরও ব্যাংকটির আর্থিক সংকট পুরোপুরি কাটেনি। খেলাপি ঋণ, তারল্য পরিস্থিতি ও মূলধন ঘাটতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সময়ে সময়ে আলোচনা হয়েছে। তবে এসব কারণে ব্যাংকটি বন্ধ বা অবসায়ন করা হবে, এমন কোনো সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নেয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি গভর্নরের আহ্বান 
সর্বশেষ খবর
ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই সবচেয়ে বেশি বলা নেতাও বহিষ্কার
ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই সবচেয়ে বেশি বলা নেতাও বহিষ্কার
সাফে রোনান-ট্রেভরদের চান ডুলি
সাফে রোনান-ট্রেভরদের চান ডুলি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
চতুর্থবারের মতো বহিষ্কার ছাত্রদলের সহসভাপতি আহসান, হাসিবের হ্যাটট্রিক: ছয় নেতাকে শোকজ
সাংবাদিকদের ওপর হামলা চতুর্থবারের মতো বহিষ্কার ছাত্রদলের সহসভাপতি আহসান, হাসিবের হ্যাটট্রিক: ছয় নেতাকে শোকজ
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ