আগামী সপ্তাহ থেকে ঋণ প্রস্তাব চূড়ান্ত করতে আইএমএফের সঙ্গে আলোচনা

গোলাম মওলা, ব্যাংকক থেকে
১৬ অক্টোবর ২০২৬, ১৪:১৯ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৪:১৯

বাংলাদেশের জন্য নতুন ঋণ প্রস্তাবের বিস্তারিত বিষয় চূড়ান্ত করতে আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা শুরু হবে। ঋণ প্রস্তাবের যেসব বিষয় এখনও বাকি রয়েছে, সেগুলোর নিষ্পত্তির মাধ্যমে চুক্তি চূড়ান্ত করাই হবে আলোচনার মূল লক্ষ্য। শুক্রবার ব্যাংককে আইএমএফের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে ঋণের বিষয়ে নীতিগতভাবে সবকিছু ঠিক আছে। এখন চুক্তিটি কীভাবে চূড়ান্ত করা যায়, তা নিয়ে দুই পক্ষের প্রতিনিধিদল আলোচনা করবে।

বাংলাদেশের পক্ষ থেকে আইএমএফের কাছে দেওয়া ঋণ প্রস্তাবের চূড়ান্ত পর্যালোচনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী সংস্থাগুলো বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাসহ (জাইকা) বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলো সহায়তা দিতে আগ্রহী।

আগামী বছরকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আমির খসরু বলেন, উন্নয়ন সহযোগীরাও বিষয়টিকে একইভাবে দেখছে।

উল্লেখ্য, আগামী ২৩ অক্টোবর আইএমএফের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করার কথা রয়েছে।

বিশ্বব্যাংকের সঙ্গে পাঁচ বছরের উন্নয়ন কাঠামো

বিশ্বব্যাংকের সঙ্গে আগামী পাঁচ বছরের উন্নয়ন সহযোগিতার কাঠামো তৈরির উদ্যোগের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে একটি কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ) সইয়ের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। আগামী পাঁচ বছরের জন্য সরকার একটি উন্নয়ন কাঠামোও তৈরি করেছে।

এ কাঠামোর মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণে বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে সরকারের।

ব্যাংককে ১২ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত ২০২৬ সালের আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

/আইএএম/
সম্পর্কিত
আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এবার বাড়তি সহায়তা চাই: অর্থমন্ত্রী
সরকারের অর্থনৈতিক নীতিতে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
আটকের ১৫ ঘণ্টা পর দুই পুলিশকে ফেরত দিলো বিএসএফ
আটকের ১৫ ঘণ্টা পর দুই পুলিশকে ফেরত দিলো বিএসএফ
দেবীর আরাধনা বনাম ঘরের নারীর অবহেলা
দেবীর আরাধনা বনাম ঘরের নারীর অবহেলা
ডিজিটাল রূপান্তরে দ্রুত অগ্রগতি সৌদি আরবের
ডিজিটাল রূপান্তরে দ্রুত অগ্রগতি সৌদি আরবের
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত