শ্রীপুরে বন্ধ ২১ কারখানা: কাজ হারানোর শঙ্কায় ৭০ হাজার শ্রমিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫

গাজীপুরের শ্রীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ ও আশপাশের কারখানায় হামলার ঘটনায় একে একে বন্ধ ঘোষণা করা হয়েছে ২১টি শিল্পকারখানা। এতে এসব প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৭০ হাজার শ্রমিকের কাজ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে শ্রীপুরের বেরাইদেরচালা ও গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার বিভিন্ন কারখানায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে বেরাইদেরচালা এলাকার ভিন্টেজ ডেনিম লিমিটেডের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে বসে থাকেন। পরিস্থিতি বিবেচনায় সকাল ৯টা ১০ মিনিটে কারখানাটিতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পরে কারখানা থেকে বের হয়ে শ্রমিকদের একটি অংশ আশপাশের বিভিন্ন কারখানায় হামলা চালায়। এতে পার্শ্ববর্তী শিল্পপ্রতিষ্ঠানগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে অন্যান্য কারখানাও ছুটি ঘোষণা করে।

সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তালিকা অনুযায়ী, বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে ভিন্টেজ ডেনিম লিমিটেড, জুবায়ের স্পিনিং লিমিটেড, সাবলাইম গ্রিনটেক্স লিমিটেড, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, ইউনিসেন্স অ্যাপারেলস, সাস্টেইনেবল ওয়েট প্রসেসিং, নোমান হোম টেক্সটাইল, এস এম এক্সেসরিজ, মেঘনা ডেনিম লিমিটেড, প্রবৃদ্ধি অ্যাপারেলস, ফখরুদ্দিন টেক্সটাইল, ক্রিস্টাল মার্টিন, আরমাদা স্পিনিং, ডেনিম্যাক লিমিটেড, হ্যামস গার্মেন্টস, হ্যামস ফ্যাশন, ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং, ভিক্টোরিয়া ইন্টিমেটস, আমান টেক্স লিমিটেড, ক্রিস্টাল এলিগেন্স ও রাতুল অ্যাপারেলস।

তালিকায় দেওয়া তথ্য অনুযায়ী, এসব কারখানায় মোট ৭০ হাজার ৪৪৬ জন শ্রমিক কাজ করেন। এর মধ্যে ফখরুদ্দিন টেক্সটাইল ও ডেনিম্যাক লিমিটেডে ১০ হাজার করে, আমান টেক্স লিমিটেডে ৮ হাজার ৫০০, হ্যামস গার্মেন্টসে ৭ হাজার এবং মেঘনা ডেনিম লিমিটেডে ৫ হাজার ৫০০ শ্রমিক রয়েছেন।

একটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি থেকে শুরু হওয়া অসন্তোষ দ্রুত আশপাশের শিল্পপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ায় শ্রীপুরের ওই শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। একই সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিকের কর্মস্থলে অনুপস্থিতি এবং কারখানাগুলো পুনরায় চালুর সময় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তবে এসব কারখানা সাময়িকভাবে ছুটি ঘোষণা করা হয়েছে, নাকি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির সুনির্দিষ্ট বিষয় এবং কারখানা কর্তৃপক্ষের বক্তব্যও জানা যায়নি।

/জিএম/আইএএম/
সম্পর্কিত
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা
১৮ দিনে পোশাক খাতে কত ক্ষতি হলো, হিসাব দিলো বিজিএমইএ
মজুরি বৃদ্ধির ‘ধাক্কা’ এড়াতে ভারসাম্য খুঁজছে পোশাক খাত
সর্বশেষ খবর
হাইকোর্টের আদেশ স্থগিত: পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হতে বাধা নেই
হাইকোর্টের আদেশ স্থগিত: পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হতে বাধা নেই
রোহিঙ্গা জেনোসাইড নিয়ে আইসিজের রায় কেন ঐতিহাসিক
রোহিঙ্গা জেনোসাইড নিয়ে আইসিজের রায় কেন ঐতিহাসিক
সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা
সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা
লা লিগায় জয়ের নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সিমিওনে
লা লিগায় জয়ের নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সিমিওনে
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক