৭ হাজার কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন একনেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৬, ১৪:৫০ আপডেট : ২৪ মে ২০১৬, ১৬:৩৬

মঙ্গলবারের একনেক সভা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী বলেন, সভায় ৬ হাজার ৯৫০ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে মোট ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ১৪৬ কোটি ৯৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪১ কোটি ৫৯ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ২ হাজার ৬৬১ কোটি ৭০ লাখ টাকা।
তিনি আরও বলেন, প্রকল্পগুলোর মধ্যে ঢাকায় পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা শহরের এলাকায় আরও ৮২টি ডিস্ট্রিক মিটারিং এরিয়া প্রতিষ্ঠা করা হবে। এছাড়া ওয়াসার সক্ষমতা বৃদ্ধি করে নগরবাসীকে নির্ভরযোগ্য সার্বক্ষণিক সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।

মুস্তফা কামাল বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে স্বল্প আয়ের জনগোষ্ঠী, বস্তিবাসীসহ সকল নগরবাসীকে বৈধ সংযোগের আওতায় পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। ফলে ঢাকা মহনগরীর জনসাধারণের মৌলিক অধিকার নিশ্চিত করাসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) থেকে প্রথমবারের মত ঋণ পাওয়া যাচ্ছে। এটা ঐতিহাসিক বিষয়।
পরিকল্পনামন্ত্রী বলেন,  রাজধানীতে বিদ্যমান ওভারহেড বিদ্যুৎ সঞ্চালন লাইন আন্ডার গ্রাউন্ডে নিতে পারলে বিদ্যুৎ ব্যবস্থাপণার দক্ষতায় নতুন মাত্রা পাবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে মাটির তলদেশ দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন কত গভীরে এবং কোন এলাকা দিয়ে প্রবাহিত করা হবে তার যথাযথ মানচিত্র প্রণয়ন ও সংরক্ষণের  নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন,  বিশ্বে বাংলাদেশের অগ্রগতি একটি রোল মডেল। আয়তনের তুলনায় বিশাল জনসংখ্যার এ দেশটিটির উন্নয়নের চমক সম্পর্কে জানতে অনেকেরই আগ্রহ আছে। প্রধানমন্ত্রী ধান গবেষণা ইনস্টিটিউটের ভৌত সুবিধাদি ও গবেষণা কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি বিদেশীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের সুবিধাদি বৃদ্ধির কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন । গবেষণার ফলে দেশে ১২ মাস সীম ও টমেটোসহ বিভিন্ন সবজি উৎপাদন হচ্ছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অটিজম বিষয়ে অভিভাবকদের শিক্ষিত করার তাগিদ দিয়েছেন। 

প্রকল্পগুলো হচ্ছে- ৩ হাজার ১৮২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ঢাকা পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প, ২ হাজার ৩৮৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশের ৬৪টি জেলা সদরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্প, ৫৬৮ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ডেসকো এলাকায় বিদ্যমান ৩৩ কেভি ওভারহেড লাইনকে আন্ডারগ্রাউন্ড কেবলে রূপান্তর, ক্ষমতা বর্ধন এবং স্থাপন প্রকল্প, ২৫১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ডেসকোর উত্তরা ও বসুন্ধরা ১৩২/৩৩/ ১১ কেভি গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা বর্ধন ও পুনর্বাসন প্রকল্প, ৩৫০ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটিজ প্রকল্প এবং ২০৯ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ভৌত সুবিধাদি ও গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্প।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!