জঙ্গি হামলার ঘটনায় বিনিয়োগে প্রভাব পড়বে না: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৬, ১৪:৩৮আপডেট : ১১ জুলাই ২০১৬, ১৪:৩৮

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে এবং শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। তবে সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। তাই এ ঘটনায় দেশে বিনিয়োগে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সোমবার সচিবালয়ে নিজ দফতরে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান, অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন প্রমুখ।

এ সময় অবিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে সন্তানরা কোথায় যায়, কার সঙ্গে মেশে তা খোঁজ রাখতে বলেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি সন্তানদের স্নেহ ভালবাসাও দিতে বলেছেন তিনি।

আর দেশি বিদেশিদের বিনিয়োগকারীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

রিজার্ভ চুরির প্রতিবেদন কবে প্রকাশ করা হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, প্রতিবেদন হাতে পেয়েছি। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী আমি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। তবে অতিদ্রুতই প্রতিবেদনটি জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

রাষ্ট্রায়ত্ত তিনটি ব্যাংকের এমডির পদ খালি আছে। কবে নগাদ এমডি নিয়োগ দেওয়া হবে? জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সোনালী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে। পরে তিনি নিয়ম অনুযায়ী পরিচালনা পর্ষদ গঠন করবেন।

অর্থমন্ত্রী আরও বলেন, এবার ঈদের ছুটিতে গ্রামে ঘুরে বেড়িয়েছি। রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম