২৪ সেপ্টেম্বর ব্যাংক খোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১৮

ব্যাংক আগামী ১১ সেপ্টেম্বর রবিবার সরকারি ছুটি হওয়ায় ২৪ সেপ্টেম্বর শনিবার পূর্ণ দিবস ব্যাংক খোলা থাকবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

এছাড়া পোশাক শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে সরকারি ছুটি সত্বেও আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ঈদুল আযহার আগে পোশাক শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধের জন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ১০ ও ১১ সেপ্টেম্বর খোলা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এ সময় ব্যাংকের সমূহের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দরস্থ বাণিজ্যিক ব্যাংকের বৈদেশিক বাণিজ্যি (এডি) শাখাসমূহ প্রতি শুক্রবার ও শনিবার এবং দেশের অন্যস্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাসমূহ শনিবার স্থীয়ভাবে খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লিখিত ছুটির দিনে অফিসের কাজে যোগদানকারী কর্মকর্তা ও কর্মচারীগণকে যুক্তিসংগত ভাতা পরিশোধেরও পরামর্শ দেওয়া হয়েছে।

/জিএম/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের