ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৭, ১৯:০৪আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৯:০৪

এটিএম বুথ কোরবানির ঈদের ছুটিতে গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকের সব এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পাশাপাশি পয়েন্ট অব সেলস (পিওএস) নেটওয়ার্কও সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধের মধ্যে গ্রাহকরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, তাও নিশ্চিত করতে বলা হয়েছে। জানা গেছে, প্রতিবছরই ঈদের সময় এটিএম বুথগুলোতে টাকা না পেয়ে হয়রানির শিকার হন গ্রাহকরা। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে সতর্কতামূলক এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক লীলা রশিদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, সার্বক্ষণিক এটিএম, পিওএস নেটওয়ার্ক, ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা চালু এবং নগদ টাকার সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনও প্রকার কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুততম সময়ের মধ্যে নিরসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে এটিএম বুথের সার্বক্ষণিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। আর যেকোনও অংকের লেনদেন মোবাইলের এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহকদের জানাতে হবে। কোনও কারণে পিওএস বন্ধ থাকলে আগেই তা গ্রাহকদের অবহিত করতে হবে। এক্ষেত্রে জাল-জালিয়াতি রোধে মার্চেন্ট এবং গ্রাহককে সচেতন করতে হবে।

এছাড়া, অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে কার্ডভিত্তিক ও কার্ড ছাড়া লেনদেনের ক্ষেত্রে দুই স্তরবিশিষ্ট নিশ্চিতকরণ ব্যবস্থা চালু রাখারও কথা বলা হয়েছে। এর বাইরে মোবাইল ব্যাংকিং সার্ভিস প্রদানকারী সব ব্যাংক বা তাদের সাবসিডিয়ারি কোম্পানি কর্তৃক নিরবচ্ছিন্ন লেনদেন চালু রাখতে বলা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক হেল্পলাইন সাপোর্ট দেওয়ার কথাও বলা হয়েছে নির্দেশনায়।

 

 

 

/জিএম/এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম