রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকের পরীক্ষা শুক্রবারেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ১৬:১১আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৭:০০

রাষ্ট্রায়ত্ত ব্যাংক সমন্বিত সার্কুলারের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার (সাধারণ) ও অফিসার (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষার সব কার্যক্রম বন্ধ করে দেওয়া সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করায় রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকের পরীক্ষাই শুক্রবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন,, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ব্যাংকার্স সিলেকশন কমিটি সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকের পরীক্ষা যথাসময়ে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হচ্ছে।

এর আগে গত ৭ জানুয়ারি এক আবেদনের শুনানি নিয়ে সমন্বিত সার্কুলারের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার (সাধারণ) ও অফিসার (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেন হাইকোর্ট। পরে আজ  বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এক আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ছয় সপ্তাহের জন্য হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন। চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন।

/জিএম/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান